ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) মঙ্গলবার বেসিন রিজার্ভে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) দলে অ্যাফি ফ্লেচারের (Afy Fletcher) বদলি হিসেবে ম্যান্ডি মাংরুকে (Mandy Mangru) অনুমোদন দিয়েছে। অলরাউন্ডার মাংরু, যিনি গত মাসে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একক ওডিআই খেলেছেন, ফ্লেচারের অস্থায়ী প্রতিস্থাপন, যিনি কোভিড -১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন এবং বিচ্ছিন্নতার সময়কালের মধ্য দিয়ে যাচ্ছেন। একটি কোভিড প্রতিস্থাপন অস্থায়ী হতে পারে, যে খেলোয়াড় একবার সুস্থ হয়ে উঠলে সে তার পরিবর্তে ট্রাভেলিং রিজার্ভের অবস্থানে স্কোয়াডে ফিরে আসার যোগ্য হবে। বদলি খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে…
Author: DUBELA NEWS
টসে হেরেও হায়দ্রাবাদকে হারাল রাজস্থান
দুবেলাঃ আইপিএল ২০২২ (IPL 2022) এ সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad) ৬১ রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান ২০ ওভারে ৬ উইকেটে ২১০ রান করে। নিজের শততম ম্যাচে রাজস্থানের হয়ে বিশেষ ইনিংস খেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। ২৭ বলে ৫৫ রান করে আউট হন তিনি। একই সময়ে, দেবদত্ত পাডিক্কল (Devdutt Padikkal) ২৯ বলে ৪১ রান এবং শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) ১৩ বলে ৩২ রান করেন। Now that’s the way to say #HallaBol! 💪@rajasthanroyals become the 1⃣st team to defend their total in #TATAIPL…
এবার পাঞ্জাবেও চালু হবে ‘দুয়ারে রেশন’!
দুবেলাঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথে হাঁটতে চলেছে পাঞ্জাবের আপ সরকার। এবার পাঞ্জাবেও চালু হবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করেন, এবার থেকে আর লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না পাঞ্জাববাসীকে। ঘরে পৌঁছে যাবে রেশন। তবে যাঁরা লাইনে দাঁড়িয়ে রেশন নিতে ইচ্ছুক, তাঁরা আগের পদ্ধতিতেই রেশন পাবেন। তিনি জানিয়েছেন, ভালো মানের গম, ডাল ও নিত্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে রেশনে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে পাঞ্জাবে এবার ক্ষমতায় এসেছে আপ সরকার। ভোট প্রচারে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে রেশন। তাই…
বগটুই-কাণ্ড : সাসপেন্ড আইসিকে জিজ্ঞাসাবাদ করল CBI
দুবেলাঃ বগটুই হত্যাকাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বগটুইয়ে গিয়ে রামপুরহাট থানার ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এই ঘটনায় আগেই সাসপেন্ড করা হয়েছিল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে। এবার সেই ত্রিদীপ প্রামাণিককে সাড়ে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআইয়ের গোয়েন্দারা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা নাগাদ রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে আসেন ত্রিদীপ। সিবিআই সূত্রের খবর, হাড়হিম করা ওই ঘটনার দিন রাতে রামপুরহাট থানার কী গতিবিধি ছিল তা জানতে চাইছেন তদন্তকরীরা। এক সূত্রের দাবি, সেদিন রাতে দুষ্কৃতীরা যখন বগটুইয়ে ঢুকে তান্ডব চালাচ্ছিল, সেই সময় কোনও এক…
অনিশ্চিত উচ্চমাধ্যমিক পরীক্ষা!
দিনহাটা: উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট না পেয়ে পরীক্ষা দেওয়া অনিশ্চিত দিনহাটা সাহেবগঞ্জ হাইস্কুলের চার ছাত্রের। সোমবার ওই চার ছাত্র স্কুলে এসে জানতে পারেন তাদের কোনো এডমিট কার্ড আসেনি। এর পরেই তারা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এই চার ছাত্র জানান, স্কুলের পক্ষ থেকে তাদের সাথে কোনরকম যোগাযোগ করা হয়নি। তাই তারা ফর্ম ফিলাপ করতে পারেননি। শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক ননি গোপাল বর্মন অবশ্য জানান ওই ছাত্রদের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। অনেকেই টেস্ট পরীক্ষা দিয়েছে আবার ফর্ম ফিলাপ করে…
বিধানসভায় হামলার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ BJP!
দুবেলাঃ রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কদের ওপর হামলা এবং বিজেপি বিধায়কদের সাসপেন্ডের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি নেতা এবং কর্মী সমর্থকরা। মঙ্গলবার শিলিগুড়ি বিধানসভার বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে এই বিক্ষোভ করা হয়। তৃণমূলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে স্লোগান দেয় বিজেপি নেতা এবং কর্মী সমর্থকরা। বিধায়ক শংকর ঘোষ বলেন, তৃণমূল সরকারের রাজত্বে বিধায়ক থেকে সাধারণ মানুষ কেউই সুরক্ষিত নয়। তিনি আরও বলেন গোটা রাজ্যে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।অবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিজেপি। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
বাইকের ধাক্বাতে প্রান গেল আদিবাসী যুবকের!
দুবেলাঃ করনদীঘিতে বাইকের ধাক্বাতে প্রান গেল আদিবাসী যুবকের। মটরসাইকেলের ধাক্কাতে এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনাতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীপুরে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,সোমবার সন্ধ্যাতে করনদীঘি ব্লকের দমদমা শ্রীপুর গ্রামের বাসিন্দা গোরা হেমব্রম(৪০) বাড়ী থেকে বেরিয়ে জিনিষ কিনতে আসেন।শ্রীপুরে রাজ্যসড়ক হেঁটে পেরোচ্ছিলেন তিনি।আচমকাই দ্রুতগতিতে আসা একটি বাইক তাকে পিছন থেকে ধাক্কা মারে।মাটিতে লুটিয়ে পড়েন আদিবাসী যুবক গোরা হেমব্রম।স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।দুর্ঘটনা ঘটিয়ে বাইক ফেলে চম্পট দেয় বাইকচালক।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গন্জে পাঠিয়েছে।পলাতক বাইকচালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। DUBELA NEWSপ্রতিমুহূর্তের…
মুক্তি পেল ‘KGF চ্যাপ্টার ২’ এর ট্রেলার, সালমান খানের সব রেকর্ড ভেঙে দিলো নিমেষেই
সিনেমাপ্রেমীদের জন্য দারুন খবর। মুক্তি পাচ্ছে একের পর এক হিট ছবি। ২০১৮ সালে ২১ শে ডিসেম্বর মুক্তি পেয়েছিল কেজিএফ চ্যাপটার ওয়ান। সে বছর বক্সঅফিসে মোট আড়াইশো কোটি টাকা ব্যবসা করেছিল এই ছবি। এই ছবির মাধ্যমেই দক্ষিণী অভিনেতা যশ সারা ভারতবর্ষে জনপ্রিয়তা পেয়েছিল। এবারে খুব শীঘ্রই আসতে চলেছে কেজএফ চ্যাপ্টার 2। ছবিতে অভিনেতা যশ থাকছেনই এর পাশাপাশি থাকেন সঞ্জয় দত্ত, রবীনা ট্যান্ডন এর মতো অভিনেতা অভিনেত্রীরা। আর এই রবিবার ছবির ট্রেইলার মুক্তি পাওয়ার পরেই উত্তেজনা ছেয়ে গেছে গোটা সোশাল মিডিয়ায়। ছবির দুর্ধর্ষ ট্রেলার নজর কেড়েছে প্রত্যেকের। অ্যাকশনে ভরপুর এই ছবির প্রথম…
ভারতীয় গানে চুক্তিবদ্ধ হলেন ইয়োহানি
‘মানিকে মাগে হিথে’ গানটি সিংহলি ভাষায় হলেও বিশ্বের সর্বত্র তা ভাইরাল হয়েছে। এই গানের মাধ্যমে সিংহলি গায়িকা ইয়োহানি ডি’সিলভা রীতিমত তারকা হয়ে উঠেছেন। এবার ভারতের জনপ্রিয়তম মিউজিক লেবেল টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ইয়োহানি। View this post on Instagram A post shared by Yohani (@yohanimusic) টি-সিরিজ বরাবর নতুন প্রতিভাদের সমর্থন করে ও সুযোগ দেয়। ভূষণ কুমার (Bhushan Kumar)-এর আমলে টি-সিরিজ কোনোরকম পক্ষপাতিত্ব ছাড়াই খুঁজে বার করে নতুন প্রতিভাদের। বহু জনপ্রিয় শিল্পী এই মুহূর্তে টি-সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ। এঁদের মধ্যে রয়েছেন গুরু রণধাওয়া (Guru Randhawa), জুবিন নৌটিয়াল (Jubin Nautiyal), হানি সিং (Honey Singh)…
‘খ্যাতি পাওয়ার জন্য মিথ্যা হেনস্তার অভিযোগ এনেছেন ‘খড়কুটোর’ চিনি!
এই মুহূর্তে স্টার জলসার ‘খরকুটো’ ধারাবাহিকে চিনির ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্রকে। তবে সম্প্রতি নিজের অভিনয় জীবন নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন ‘ছদ্মবেশী’ ধারাবাহিক দিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই ধারাবাহিকের প্রযোজক এবং পরিচালক তাকে কুপ্রস্তাব দিতে শুরু করেছিলেন। যে কারণে ধারাবাহিক ছেড়ে দিয়ে টলিউড থেকে উধাও হয়ে যেতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। তবে তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরেই ওই ধারাবাহিকের পরিচালক পীযূষ ঘোষ এবং প্রযোজক সুশান্ত দাসের পাশে দাঁড়িয়ে মুখ খুলতে দেখা গিয়েছে টলিউডের একাধিক অভিনেতা এবং অভিনেত্রীদের। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি…
