দুবেলাঃ সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) ফাস্ট বোলার উমরান মালিকের এটি দ্বিতীয় আইপিএল (IPL 2022) মরশুম। কিন্তু তিনি ২ বছরের মধ্যেই তার গতি দিয়ে বড় বড় তারকাদের মুগ্ধ করেছেন। এবার তাতে যোগ হয়েছে নতুন নাম, টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। এই বোলারের জন্য তিনি একটি বড় ভবিষ্যদ্বাণী করেছেন। শাস্ত্রীর মতে, উমরান একজন প্রতিভাবান বোলার এবং তার মতে সে টিম ইন্ডিয়ার হয়ে খেলবে। স্টার স্পোর্টসের সাথে কথোপকথনে রবি শাস্ত্রী বলেছেন, “উমরান মালিক ধারাবাহিকভাবে ভালো করছেন এবং আমি তার মনোভাব পছন্দ করি। ও একটানা শিখছে। উমরানের সত্যিই ভাল গতি আছে. সঠিক জায়গায় আঘাত…
Author: DUBELA NEWS
যাঁরা মদ খান, তাঁরা ভারতীয় নন!
দুবেলাঃ মদ্যপানকারীদের উদ্দেশ্যে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিহারের মুখ্যমন্ত্রী। সম্প্রতি ট্যুইটারে একটি ভিডিও-তে দেখা যায়, বিহারের বিধানসভা কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, যাঁরা মদ খান, তাঁদের আমি ভারতীয় বলে করিনা, এঁরা মহাপাপী। ২০১৬ বিহারে মদ নিষিদ্ধ করছে নীতিশ কুমারের সরকার। মদ বিক্রি বন্ধের পাশাপাশি মদ্যপানও বিহারে শাস্তি যোগ্য অপরাধ। হাতে নাতে ধরা পড়লে হাজতবাস। তবে এত কড়াকড়ির মধ্যেও সম্প্রতি বিহারে বিষ মদ খেয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। বিরোধীদের কটাক্ষ, বিহার সরকার খাতায় কলমে মদ নিষিদ্ধ করলেও বাস্তবে তা কার্যকর হয়নি। আর এনিয়েই এদিন পাল্টা…
বেকার দের জন্য দারুন সুযোগ! মাধ্যমিক পাসেই চাকরির দুর্দান্ত সুযোগ!
দুবেলাঃ বর্তমানে বেকার মেয়েদের জন্য সুখবর। রাজ্যের পৌরসভার তরফ থেকে স্বাস্থ্য কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। উচ্চশিক্ষিতরাও আবেদন করতে পারবেন। তবে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদের জন্য। ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যালিটি হেলথ ওয়ার্কার রিক্রুটমেন্ট ২০২১। বিজ্ঞপ্তি নম্বর- PM/Genl/Health/2021/137 • পদের নাম- হেলথ ওয়ার্কার বা স্বাস্থ্যকর্মী • শূন্যপদ- ১৭০ • শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতেই হবে। যারা উচ্চশিক্ষিত তাদের আবেদন অবশ্যই গ্রাহ্য হবে। • বয়সের সীমা- সাধারণের ক্ষেত্রে…
ফের বিরোধীদের একজোট হওয়ার ডাক মমতার!
দুবেলাঃ ফের দেশের বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোদী সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিরোধীদের একত্রিত হয়ে বৈঠকের আহ্বান জানালেন তিনি। এই উপলক্ষ্যে মঙ্গলবার সমস্ত অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখলেন তিনি। কেন্দ্রের বিরোধী নেতাদেরও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জি। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, গভীর উদ্বেগের সঙ্গে আপনাদের জানাচ্ছি, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার দেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত হানছে। আর এই কাজে ওরা ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে। চিঠিতে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ভোট এলেই বিরোধীদের শায়েস্তা করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে বিজেপি।…
‘বাগানে গিয়ে প্রাক্তন প্রেমিকাকে চুমু খাচ্ছে রাহুল, দেখে ফেলল খড়ি’
দুবেলাঃ এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষস্থান বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে নিজের দখলে রাখতে সক্ষম হয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’। অভিনেত্রী সোলাঙ্কি রায় অভিনীত এই ধারাবাহিক ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একটি বড় অংশ এই ধারাবাহিকের অনুগামী হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। এবার সোশ্যাল মিডিয়ায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি করলো ধারাবাহিকের নতুন পর্বের এক ঝলক। প্রসঙ্গত এই ধারাবাহিকের গল্প অনুযায়ী নেতিবাচক চরিত্রে রাহুলকে বিয়ে করার জন্য মিথ্যা প্রেগনেন্সির গল্প সাজিয়েছিল দ্যুতি। কিন্তু সেই তথ্য ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে ধারাবাহিকের নায়িকা খড়ির কাছে। এবার বিয়ের দিন রাহুলকে প্রাক্তন প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে…
২০ বছর ইংরেজিতে অধ্যাপনা করার পর ৭৪ বছরে অটো চালাচ্ছেন এই ব্যক্তি, চিনুন!
দুবেলাঃ বেঙ্গালুরুর রাস্তায় অটো চালাচ্ছেন এক ব্যক্তি। পাশাপাশি ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন তিনি। ইংরেজিতে এম.এ এবং এম.এড পাশ ৭৪ বছরের অটো চালক পাতাবি রমন ২০ বছর অধ্যাপনা করেছেন মুম্বইয়ের একটি নামী কলেজে। কিন্তু মুম্বাইয়ের এই প্রাক্তন অধ্যাপকের অটো চালক হয়ে ওঠার কাহিনী কী? তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিকিতা আইয়ার নামে এক তরুণী। তিনি বেঙ্গালুরুতে চাকুরি করেন। নিকিতা জানিয়েছেন, গত বৃহস্পতিবার অফিস যাওয়ার সময় রাস্তায় জ্যামে আটক যান। সেই সময় তাঁর সঙ্গে দেখা হয় পাতাবি রমন নামে ওই অটো চালকের। তিনি নিকিতার পাশে নিজের অটো নিয়ে এসে দাঁড়িয়ে বলেন, ‘প্লিজ…
ম্যাচ জিতে খুশি অধিনায়ক কে এল রাহুল!
দুবেলাঃ IPL 15-এর 7 তম ম্যাচে লখনউ সুপারজায়ান্টস চেন্নাই সুপার কিংসকে 6 উইকেটে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 210 রান করে চেন্নাই। জবাবে, লখনউ 3 বল বাকি থাকতেই 6 উইকেটে ম্যাচ জিতে নেয়। এভিন লুইস 23 বলে 55 রান করেন। অন্যদিকে, কুইন্টন ডি কক ৪৫ বলে ৬১ রান করেন। চেন্নাইয়ের হয়ে উথাপ্পা ৫০ ও শিবম ৪৯ রান করেন। রায়ডু 27, জাদেজা 17 এবং প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি 6 বলে 16 রান করেন। 22 বলে 35 রানের দুর্দান্ত ইনিংস খেলেন মঈন আলি। লখনউয়ের হয়ে আভেশ খান, অ্যান্ড্রু…
দেশে মজুত মাত্র ৭৪ দিনের তেল!
দুবেলাঃ দেশে মজুত রয়েছে মাত্র ৭৪ দিনের তেল। বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রশ্নের উত্তরে এমনটাই জানাল পেট্রোলিয়াম মন্ত্রক। ধারাবাহিকভাবে বেড়ে চলা জ্বালানির দাম নিয়ে সংসদে আলোচনা চলাকালীন সৌগত রায় প্রশ্ন করেন, দেশে আপদকালীন পরিস্থিতি তৈরী হলে অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম কতটা মজুত রয়েছে? লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়, এই মুহূর্তে এরকম অবস্থা দেখা দিলে ভারতের কাছে ৭৪ দিনের তেল মজুত রয়েছে। বৃহস্পতিবার এই একই বিষয়ে প্রশ্ন করেন তৃণমূলের আরেক সাংসদ মালা রায়। তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্র জানিয়েছে, এই মুহূর্তে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে মোট আমদানির ১%…
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন কংগ্রেসের!
দুবেলাঃ আজ নতুন দিল্লীর বিজয় চকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সাংসদেরা পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হলেন। ঐ প্রতিবাদে রাহুল গান্ধী ছাড়াও হাজির ছিলেন অধীর চৌধুরী, মল্লিকার্জুন খাড়গে, অভিষেক সিংভির মত সিনিয়ার নেতা ও সাংসদেরা। দিল্লীর বিজয় চকে কংগ্রেস নেতারা আজ পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবীতে সোচ্চার হন। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, “যেভাবে দেশের সর্বত্র পেট্রল ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বেড়ে চলেছে, তার প্রতিবাদেই আজ আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশজুড়ে আন্দোলনে নেমেছি।” প্রসঙ্গত উল্লেখ্য দেশে পাঁচ রাজ্যে ভোট মিটতেই পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের…
উদ্বোধন হলো স্যামসাং কোম্পানির নতুন এ সিরিজের মোবাইল ফোন!
দুবেলা, নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার লালিত গ্রেট ইস্টার্ন হোটেলে উদ্বোধন হলো স্যামসাং কোম্পানির নতুন এ সিরিজের মোবাইল ফোন। স্যামসাং তাদের গ্যালাক্সি A সিরিজ নতুন করে সাজিয়ে তুলেছে, পাঁচটি নতুন স্মার্টফোন ভারতের বাজারে নিয়ে আসা হল। ফ্ল্যাগশিপের মতো 108MP OIS ক্যামেরা সহ গ্যালাক্সি A73 5G চালুর ঘোষণা- নতুন গ্যালাক্সি A সিরিজটিতে মসৃণ এবং ট্রেন্ডি ডিজাইন এবং OIS ক্যামেরা, IP67 রেটযুক্ত স্থায়িত্ব, শক্তিশালী পারফরম্যান্স এবং একগুচ্ছ ইকোসিস্টেম অফারগুলির সঙ্গে স্যামসাং, ভারতের সবচেয়ে বিশ্বস্ত স্মার্টফোন ব্র্যান্ড। আজ তার পোর্টফোলিওতে পাঁচটি নতুন মডেল (গ্যালাক্সি A13/ A23/ A33 5G/ A53 5G/ A73 5G) যোগ করার ঘোষণা…
