আগামী মাসে বাজারে আসছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা-ক্ষমতা সম্পন্ন সার্চ টুল। সেই সঙ্গে আসবে আরও নতুন কিছু ফিচার। এমনটাই জানিয়েছে নিউইয়র্ক টাইমস। নতুন এই ফিচারগুলো আপাতত চালু হবে নিউইয়র্কে এবং প্রথম দিকে মাত্র দশ লাখ ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাবে। তবে এই টুলগুলোতে ঠিক কী থাকছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা যায়—এটি অনেকটা গুগল বারডের আদলে হবে। এটি যার অধীনে ডেভলপ করা হয়েছে তার কোডনেম “ম্যাগি”। মূলত মাইক্রোসফট আর ওপেন এআই-এর সঙ্গে পাল্লা দিতে এই চ্যাটবটটি আনছে গুগল বলে মন্তব্য করে সংবাদ মাধ্যম ভার্জ। আর এগুলো হয়তো…
Author: DUBELA NEWS
যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার আলভেসের
যৌন হয়রানির অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন দানি আলভেস। কারাবন্দি অবস্থায় কয়েক মাস থাকার পর এবার ভিন্ন তথ্য দিয়েছেন তিনি। অভিযোগকারী নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তার দাবি, সেটা হয়েছে দু’জনের সম্মতিতে! ডিসেম্বরে বার্সেলোনার নাইট ক্লাবে ঘটে যাওয়া ওই ঘটনায় ২০ জানুয়ারি থেকে বিনা জামিনে জেল খাটছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার। এতদিন সাক্ষ্য না বদলালেও সোমবার বিচারকের সামনে নতুন ভাষ্য উপস্থাপন করেছেন। যে বিচারক তদন্তের কাজটি করছেন, তার কাছে নিজের সাক্ষ্য তুলে ধরতে অনুরোধ করেছিলেন আলভেস নিজেই। তার আইনজীবী পরে বিবৃতিতে জানিয়েছেন আসল কারণ,…
লুঙ্গি আর জুতা পায়ে মন্দিরে, বিতর্কে ভাইজানের গান
বলিউড ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার গান ‘ইয়েনতাম্মা’ মুক্তি পেয়েছে সম্প্রতি। অল্প কয়দিনেই জনপ্রিয়তা লাভ করেছে গানটি। গানটিতে সালমানের সঙ্গে পারফর্ম করেছে তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী এবং তাঁর ছেলে রাম চরণ। পিতা-পুত্রর এই জুটি কলাকুশলীদের অবাক করেছেন। তিন সুপারস্টারের নাচের দৃশ্য ভক্তদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন গানটি নিয়ে নিন্দা জানিয়েছেন। ইন্ডিয়া ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণনের মতে গানটি ভারতীয় সংস্কৃতির অবমাননা করেছে। টুইটারে এই গানটির একটি নাচের ক্লিপ শেয়ার করে তিনি লিখেছেন, ‘এটি অত্যন্ত হাস্যকর। যা…
মা হচ্ছেন ইলিয়ানা, বাবা কে? প্রশ্ন নেটিজেনদের
নিউজ ডেস্কঃ বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ মা হতে চলছেন। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে সোশ্যাল মিডিয়ায় তিনি এই ঘোষণা দিয়েছেন। বাচ্চার পোশাক শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার ছোট্ট শোনামনির সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ তবে এমন খুশির খবরে, নেটিজেনরা জানতে চাচ্ছে ‘বাবা কে?’ কারণ এখনো বিয়েই করেননি এই চিত্রনায়িকা। হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে বলছে, ইলিয়ানার সাথে ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। এমনকি ক্যাটরিনা, ভিকি, সেবাস্টিয়ান, ইলিয়ানাকে একসাথে ঘুরতেও দেখা গিয়েছে কিছুদিন আগে। View this post on Instagram…
ওটিটিতে মুক্তির ৪৪ দিন পর বাংলাদেশের সিনেমা হলে ‘পাঠান’
নিউজ ডেস্কঃ বিশ্ব বক্স অফিসে ঝড় তুলে ফিরেছেন বলিউড কিং খান শাহরুখ খান। তাঁর ‘পাঠান’ চলতি বছরের ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তির পর ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে চলে এসেছে ২২ মার্চ। শাহরুখ খানের আলোচিত এই ‘পাঠান’ সিনেমা বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৫ মে। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
ডেঙ্গু সচেতনতা কর্মশালার আয়োজন নওপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে
দক্ষিণ দিনাজপুর : ভিলেজ হেলথ সেনিটেশন নিউট্রিশন কমিটি (VHSNC)ও দক্ষিণ দিনাজপুর জেলার হিলি বিনসিরা গ্রাম পঞ্চায়েতের প্রধানের তহবিল থেকে ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মশালার আয়োজন হলো নওপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে। উপস্থিত ছিলেন হিলি গ্রামীণ হাসপাতালের BMOH, স্বাস্থ্য কেন্দ্রের ANM, সেকেন্ড ANM, আশা কর্মীসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। DUBELA NEWSপ্রতিমুহূর্তের খবর পেতে লাইক করুণ II দুবেলা নিউজ dubela.in
সৌরভের বায়োপিকে রনবীর?
দুবেলা, ঋত্বিকা ঘোষ: রবিবার সকালে কলকাতার বুকে পা রাখলেন রণবীর কাপুর। আর এই খবর শোনা মাত্রই জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছে। তবে কি বায়োপিকে সৌরভের ভূমিকায় সত্যিই দেখা যাবে রণবীর কাপুর কে? বহুদিন ধরেই শোনা যাচ্ছে বায়োপিক তৈরি হবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় কে নিয়ে। তাই বায়োপিকে সৌরভের ভূমিকায় কাকে দেখা যাবে এই নিয়ে দর্শকদের জল্পনা কল্পনার শেষ নেই। আড়ও পড়ুনঃরাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর বৈঠকে মিটলো উপাচার্য সমস্যা সংবাদমাধ্যমে অবশ্য সেই জল্পনাকে সিলমোহর দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক নিজেই। তিনি প্রথম থেকেই খোলাখুলি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তার বায়োপিকে তিনি তার নিজের ভূমিকায়…
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ!
দুবেলা,মৈনাক মিশ্র : বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের কারণে মাঝে মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পরে ভাঙাড়ে। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙ্গুড় এইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের কারণে। এবার এক তৃণমূল নেতার বিরূদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন মহিলা,তার অভিযোগ ওনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন হোটেল এবং রিসোর্টে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তৃণমূল নেতা দীননাথ নস্কর। আড়ও পড়ুনঃ আবারও বর্ষসেরা মেসি এই ঘটনার বিরূদ্ধে ভাঙার থানায় অভিযোগ জানায় মহিলা। মহিলা এও বলেন ওই তৃণমূল নেতাকে বিয়ের কথা বললে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়ছে। মহিলার অভিযোগের ওপর ভিত্তি করে ৩৭৫ ধারায় ধর্ষণ,৪১৭…
‘বসন্ত বন্দনা’, নিয়ে বির্তক বিশ্বভারতীতে!
দুবেলা, মৈনাক মিশ্রঃ প্রথা ভেঙেই হচ্ছে বসন্ত বন্দনা শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত সোমবার অর্থাৎ ২৭এ ফেব্রুয়ারি অনুষ্ঠানের সূচি প্রকাশ করেন। উপস্থিত থাকবেন বসন্ত বন্দনায় বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মীরাও। কিন্তু এইবারও হচ্ছেনা চিরাচরিত প্রথা মেনে বসন্ত উৎসব। এই কারণেই অখুশি হয়ছে আশ্রমিক, অধ্যাপক অধ্যাপিকা এবং পড়ুয়াদের একাংশ। বিশ্বভারতীর প্রকাশিত অনুষ্ঠানের সূচি অনুযায়ী আগামী ২রা মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বসন্ত বন্দনা। ওইদিন সন্ধ্যে সাড়ে ৬টায় লোক সংস্কৃতি দিয়ে শুরু হবে বসন্ত বন্দনা। রাত ৯টায় হবে বৈতালিক। ঠিক তার পরেরদিন সকাল ৫টায় হবে গৌরপ্রাঙ্গণে বৈতালিক। তারপর সকাল ৭টায় হবে…
উৎসব মানেই রাধা হাউসিং কমপ্লেক্স
দুবেলাঃ পুজো মানেই আনন্দ, হুইহুল্লোর আর খাওয়াদাওয়া। কিন্তু বর্তমানে টেক যুগে মোবাইলের দৌলতে সেই আমেজ অনেকটাই ফিকে হতে বসেছে। তবে সেই পুরাতন আমেজ ফিরে পেয়েছেন সোনারপুর উত্তরের খেয়াদা ২ গ্রাম পঞ্চায়েতের রাধা হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা। তাদের এই কমপ্লেক্সে দুর্গা পুজো থেকে সরস্বতী পুজো সব হয় ধুমধাম করে। এই হাউসিং কমপ্লেক্সের পুজো মানে আড্ডা আর খাওয়া পাল্লা দিয়ে পুজোকটা দিন সবাই মিলেমিশে একসঙ্গে কাটানো। রাধা হাউসিংয়ের ৩৮০ টি পরিবার সব পুজোতেই অংশগ্রহণ করেন। এই কমপ্লেক্সের এবারের সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন রকম খেলাধুলো ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সবার শেষে প্রতিযোগিতার বিজয়ীদের…
