গরুপাচার কাণ্ডে শ্রীঘরে অনুব্রত কন্যা

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত বুধবার অনুব্রত কন্যার সুকন্যাকে গরু পাচার কাণ্ডের জন্য দিল্লি থেকে গ্রেপ্তার করে ইডি। আজ দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে তোলা হয়েছিল তাকে। সূত্রের খবর, বয়ানে অসংগতির ফলে গ্রেপ্তার করা হয়েছে সুকন্যা কে।আগামী শনিবার পর্যন্ত ইডির হেফাজতেই রাখা হবে সুকন্যা কে। গত ৯ মাস আগে গ্রেপ্তার হয় অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন।এরপরও বারংবার ইডির দরবারে হাজির হতে হয় সুকন্যাকে।সেরকমই গত বুধবার দিল্লিতে ইডি র দপ্তরে হাজিরা দিতে গিয়েছিলেন সুকন্যা। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ানে অসংগতি ধরা পড়লে তাকে গ্রেপ্তার করা হয়। বীরভূমে সুকন্যা…

কালিয়াগঞ্জ ধর্ষণ মামলায় থানা ঘেরাও বিজেপির

দুবেলা, ঋত্বিকা ঘোষ : গত ২০শে এপ্রিল দক্ষিণ দিনাজপুরের কালিয়াগঞ্জ এর রায়পুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়। আজ এই বিষয় নিয়ে কলকাতার নিউ মার্কেট থানা আটক করে বিক্ষোভ জানায় বিজেপি। এই ঘটনায় বিশেষভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালিয়াগঞ্জ এর নাবালিকা ধর্ষণের অভিযোগ ওঠে পাশের গ্রামের কিছু ছেলের ওপর এবং সেই মৃতদেহ টেনে হিচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের ওপর। এই নিয়ে বিক্ষোভ শুরু হয় কালিয়াগঞ্জ এলাকায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিক্ষোভকারীরা ইট বৃষ্টির চালায় পুলিশের ওপর। পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাসের বোমা এমনকি লাঠিচার্জ পর্যন্ত করা…

চাকরিপ্রার্থীদের আশ্বাস দিলেন মহম্মদ সেলিম

দুবেলা, ঋত্বিকা ঘোষ : আজ ঈদের দিনের সমস্ত আনন্দ ভুলে পথে নেমেছে মানুষ। আজ সকালে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশের উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম। তিনি কথা বললেন আপার প্রাইমারি, টেট, এসএলএসটি, এসএসসির চাকরিপ্রার্থীদের সাথে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় চাকরির জন্য বিক্ষোভ করে চলেছেন চাকরিপ্রার্থীরা। তারা অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন। কোনো জায়গা থেকে সুবিচার পাচ্ছেন না তারা। দিনের পর দিন কেটে যাচ্ছে তারা নিয়োগের আসায় দিন গুনছে। তারা দীর্ঘ দিন ধরে অবস্থান করছে। তাই আজ ঈদের দিনেও রাস্তায় নেমেছেন। আজ সেই সমস্ত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বললেন মহম্মদ সেলিম। তিনি সমস্ত…

সরকার ও আন্দোলনকারীদের বৈঠক ব্যর্থ! মহামিছিলের ডাক যৌথ মঞ্চে

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবার দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক ঠিক করেছিল রাজ্য সরকার। কিন্তু নবান্নে ডি এর এই বৈঠকে কাটলো না কোনো জট। শুক্রবার নবান্ন দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকের উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ৫ সদস্য। বৈঠক শেষে আন্দোলনকারীরা জানায়, ‘রাজ্য সরকার কোন সদর্থক উত্তর দিতে পারিনি। সব ক্ষেত্রেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে থাকার কথা বলেছে তারা।’ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সরকারের সামনে তথ্য দিয়ে বলা হয় রাজ্যের তহবিলের অভাব নেই তাই সরকার চাইলে ডিএ বৃদ্ধি করতে পারে কর্মচারীদের। নবান্নে বৈঠক শেষে যৌথমঞ্চ হুশিয়ারি দিয়ে…

গৃহবধূকে ‘ধর্ষণ’ এর অভিযোগ, ধৃত ২ সিভিক ভলান্টিয়ার

দুবেলাঃ পানীয় জলে ঘুমের ওষুধ মিশিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । জানা গিয়েছে, ওই মহিলা জল চেয়েছিলেন সিভিক ভলান্টিয়ারদের কাছে । অভিযোগ, তাতেই ঘুমের ওষুধ মেশানোর পর বধূকে ‘ধর্ষণ’ করেন তাঁরা । ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ । বীরভূমের লাভপুরের ঘটনা । জানা গিয়েছে, সম্প্রতি লাভপুরের ফুল্লরা মন্দিরে মেয়েকে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন ওই গৃহবধূ । সেই সময় তিনি ফুল্লরা মন্দিরে কর্তব্যরত ওই সিভিক ভলান্টিয়ারদের কাছে পানীয় জল চান। অভিযোগ, পানীয় জলে ঘুমের ওষুধ মিশিয়ে দেন তাঁরা । স্বাভাবিকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন ওই গৃহবধূ । অভিযোগ…

গোধরা হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ জন আসামিকে জামিনে মুক্তি দিল সুপ্রীম কোর্ট

দুবেলাঃ ২০০২ সালে গুজরাটের গোধরায় সবরমতি এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের মামলায় আজ সুপ্রিম কোর্ট ৮ আসামিকে জামিন দিয়েছে। এই সব আসামিরা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল এবং দোষীরা ইতিমধ্যে ১৭ থেকে ২০ বছরের কারাদণ্ড ভোগ করেছে। জানিয়ে দেওয়া যাক যে এর আগে সুপ্রিম কোর্ট এই মামলায় কিছু দোষীর জামিনের আবেদন খারিজ করেছিল। পিটিশন খারিজ করার ক্ষেত্রে ট্রায়াল কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিলেও গুজরাট হাইকোর্ট তা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ রায় দেওয়ার সময় বলেছিলেন যে নিম্ন আদালত জামিনের শর্ত…

ওয়েদার আপডেটঃ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাষ

দুবেলা নিউজ ডেস্কঃ আগামীকাল থেকে রাজ্যে তাপপ্রবাহের কোন সতর্কবার্তা থাকছে না। আজ শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। গত এক সপ্তাহে ২:৩০ এ রকম সময়ে ৪০ বা ৪০ এর বেশি তাপমাত্রা বেড়ে যাচ্ছিল সেটা আজ কোথাও ৪ ডিগ্রি বা কোথাও পাঁচ ডিগ্রি করে তাপমাত্রা কমে গেছে ।আকাশ অংশ মেঘলা ও আছে। সাময়িক যে স্বস্তির কথা আগেই বলা হয়েছিল সেটা শুরু হয়ে গেছে। শুধুমাত্র উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। ২২ থেকে ২৫ তারিখ পযন্ত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের…

প্রয়াত সিপিআইএম নেতা মদন ঘোষ!

দুবেলা, অরিজিৎ মন্ডলঃ প্রবীণ সিপিআইএম নেতা মদন ঘোষ প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর। প্রয়াত মদন ঘোষ অবিভক্ত বর্ধমান জেলার সিপিআইএম দলের সম্পাদকের দায়িত্ব পালন করেছে, তিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন। বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি ও প্রাক্তন বিধায়ক ছিলেন প্রয়াত মদন ঘোষ। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন্দ্র সহ অন্যান্য নেতারা। শুক্রবার বিকেল পর্যন্ত পুরো বর্ধমান জেলার দলীয় কার্যালয় সাহিত্য থাকবে তার মরদেহ। বিকেল সাড়ে ৪টের পর শেষকৃত্য সম্পন্ন…

ইডির তলবে সিজিও কমপ্লেক্সে অয়ন পত্নী কাকলি, কী তথ্য উঠে এল?

দুবেলাঃ ইডির তলবে এদিন সিজিও কমপ্লেক্সে যান নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ধৃত অয়ন শীলের স্ত্রী কাকলি। সূত্রের খবর, অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি মিলেছে, তাতে কাকলির নাম রয়েছে। কাকলির নামে কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিস পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। ইডি আধিকারিকরা ওই আকাউন্টগুলির লেনদেন খতিয়ে দেখছেন। শুধু কাকলি নয়, অয়নের ছেলে ও অয়নের কোম্পানির দুই কর্মচারীকেও তলব করা হয়েছে। তবে এদিন শুধু কাকলিকেই সিজিও কমপ্লেক্সে দেখা গেছে। প্রসঙ্গত, অয়নের সংস্থা এবিএস ইনফোজ়োনে কাকলি অন্যতম ডিরেক্টর ছিলেন বলে ইডি সূত্রের খবর। অয়নের ছেলের পেট্রোল পাম্প নিয়োগ…