মার্কিন যুক্তরাষ্ট্রে মিচেল ক্যামেরা কোম্পানি জন্ম নেয় ১৯১৯ সালে। তার আগের বছর প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। রুপকলা কেন্দ্রের ডিপার্টমেন্টের বাইরে মুর্তি হয়ে দাঁড়িয়ে থাকা ৭০ মিলিমিটারের মিচেল ক্যামেরাটার গায়ে হেলান দিয়ে ততক্ষনে একটা সেলফি তুলে নেওয়া যাক। স্যার আসতে সময় নেবেন। বয়েস হয়েছে। যতই হোক, অপু আর দূর্গাকে তো সেই প্রথম দেখেছিল, দেখিয়েছিল। সমাজ মাধ্যমে সেলফি টা দিতেই অবাক করা ইমোজিদের মিছিল। এতক্ষনে বুড়ো সৌমেন্দু স্যার এলেন বাইরে। সৌমেন্দু রায়। আমার কনটিনিউটির গল্পটা কি ভাবে এডিট করব সে বিষয়ে পরামর্শ নিতেই ওনার শরনাপন্ন হওয়া। সত্যজিতের ক্যামেরা ম্যান। সব ফেলু মিত্তিরেরই…
Author: DUBELA NEWS
আমরা আন্দোলনে মেতে আছি কেন ?
দুবেলাঃ বোধনের আগে শোনা যাচ্ছে বিসর্জনের বিষাদের সুর। আশঙ্কা, বিচারের বাণী হয়ত আরো একবার নীরবে কেঁদে যাবে কানা গলির প্রান্তে। তবুও শহরে যানযটের ঘনঘটা। মিছিলের দিকে ছুটে আসছে ভিন্ন ভিন্ন মতামত। আমরা এখনও আন্দোলনে আছি। ধৈর্য চুত্যির উপাদান থাকলেও। আন্দোলনের ভার কিছু কম হলেও, মরচে ধরেনি বিচারের গণদাবীতে। তিলোত্তমার মাথার ওপর ভাদ্রের রোদ এখন। অকিঞ্চিত বৃষ্টি ধুয়েছে জাস্টিসের দেওয়াল লিখন । রাজপথের গ্রাফিটিরাও ফিকে হয়েছে কোথাও কোথাও। উত্তর আধুনিক সমাজ টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে । তার এখন আর কোন গ্র্যান্ড ন্যারেটিভ নেই। একুশ শতকের পৃথিবীতে শ্রেণী চরিত্র নির্ধারণ…
তিলোত্তমার শহর
দুবেলাঃ শহরের তে কথা ছিলো উদযাপনের প্রস্তুতি নেওয়ার। স্বাধীনতা উদযাপনে প্রস্তুত ছিলো রেস্তোঁরা থেকে শপিং মল। তেরঙ্গা পতাকার পসরাও সাজানো ছিলো চাহিদা বুঝে। স্বাধীনতার বিপনন তৈরি ছিলো বাজার জুড়। স্বাধীনতা দিবসের আগের রাত। তাল কাটল জনতা। গণসঙ্গীত গাইল শহর কলকাতা, অন্য সুরে , ন্যায় বিচার চেয়ে। আসলে সে দিন শুধু মেয়েরা শুধু রাত দখল করতে নামেননি। অধিকার চাইতে নেমেছিলেন বঞ্চিত মানুষ। শোষিত নাগরিক আলো জ্বেলে পথ দেখাতে চেয়েছিলেন শাসক কে, সে দিন মাঝ রাতে। দূর থেকে এক তিলোত্তমা সেদিন দেখেছিলো, এ শহরের বুকে কত চোখ জেগে আছে তারা হয়ে। বিচার…
কমরেড
দুবেলাঃ কাশীমিত্র ঘাটে বসে তখন এক ছাত্রের প্রশ্নের উত্তর খুঁজছি। সামনে হুগলি নদীর বুকে চিক চিক করে পড়ছে বহুদূর থেকে আসা সূর্যের আলো। ঘাটের শিঁড়িতে তরতাজা ছেলে মেয়েদের দল আড্ডা দিচ্ছে। কেন আমি কমরেড ? হঠাৎই বাচ্চুর কথা মনে পড়ল। 11,D রামধন মিত্র লেনের হলুদ বাড়িটার তিনতলায় থাকত বাচচু। জন্ম ,1 মার্চ 1944। শৈলেন্দ্র সরকার স্কুলে পড়ত। তারপর প্রেসিডেন্সি কলেজে। কলেজে গিয়ে বামপন্থার সাথে প্রেম, তার দোসর রবি ঠাকুর। বাচ্চুর কাকা কবিতা লিখত। বামপন্থী। কাকাকে বেশী না পেলেও কাকার লেখা কবিতা গুলো পেয়ে বসল বাচ্চু কে। পেয়ে বসল বামপন্থা। কলেজ…
সরোবন থেকে শাহবাগ
22 শে মার্চ 1968, প্যারিসের নান্তের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ দেখান কতৃপক্ষের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চলে যায় ছাত্রদের দখলে। আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে প্যারিস শহরে। 3 রা মে সরোবন বিশ্ববিদ্যালয় থেকে সংগঠিত মিছিল করে আন্দোলনকারী ছাত্ররা। সেই মিছিলে গুলি চালায় ফরাসী পুলিশ। আন্দোলন ছত্রভঙ্গ করতে চলে কাঁদানে গ্যাস গ্রেফতার করা হয় ছাত্রদের। ছাত্র আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে যায় সরোবন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আন্দোলনের মূল দাবী ছিল শিক্ষা ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রের নিয়ন্ত্রণ মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান । আন্দোলন ছিল বেকারত্ব, শ্রমিক শোষনের বিরুদ্ধে। পুঁজিবাদের বিরুদ্ধে। ন্যায়বিচারের পক্ষে।ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দেয় শ্রমিকরা। 13…
বড় মানুষ, ছোট মানুষ
দুবেলাঃ অনেক কথাই শুনি। নারীর অধিকার নিয়ে। অনেক কিছুই দেখি যা পুরুষ তন্ত্রের প্রতিফলন। বলা ভালো, ক্ষমতার । পুরুষ তন্ত্র যদি একধরনের ক্ষমতা আধিপত্যের চাষ হয়, তা আজ আর লিঙ্গ নির্দিষ্ট নয়। কোথাও সেই পুরুষ তন্ত্রের বাহক পুরুষ ও ক্ষতিগ্রস্ত একজন মহিলা। কোথাও সেই আধিপত্যের বাহক মহিলা ও ক্ষতিগ্রস্ত একজন পুরুষ। এর মাঝে যে শিশুটি থাকে, তার আদতে কোন লিঙ্গ নেই। সে একটা মানুষ। যে সিদ্ধান্ত নেয় নি এই পৃথিবীর বুকে আসার , তার লিঙ্গ পরিচয়ের। এমনকি নিজের নামটাও তার ঠিক করা নয়। অথচ তার শৈশব টা , তার সুস্থ…
যত কম কাজ, তত বেশি আয়
দুবেলাঃ কী! আবাক হলেন তো! সন্দেহ নেই। একদম ঠিকই পড়েছেন। যাদের উপার্জন বেশি তারা থোড়িই বেশি কাজ করেন। একবার টাটা বিড়লাদের কথাই ভাবুন না। ব্যাপারটা কী ভাবে সম্ভব? আসলে, বিষয়টা নিষ্ক্রিয় উপার্জন। যেখানে অর্থই তার মালিকের জন্য খাটে। এই নির্দিষ্ট ধরনের উপার্জনই আপনাকে ধনী করে দিতে পারে। কী ভাবে? ধরুন, আপনি কোনও ব্যবসা করলেন। অথবা, এমন কোথাও বিনিয়োগ করলেন, যেখানে সম্পদের মূল্য দিনে দিনে বাড়ে। তা হলেই আপনি সম্পদশালী হয়ে উঠবেন। খেয়াল করে দেখেছেন প্রতিটা ধনী ব্যক্তির সাফল্যের পিছনে কিন্তু এই বিষয়টাই রয়েছে। সাধারণত, দশটা পাঁচটার আপিস করে যেটা প্রায় অসম্ভব।…
রাজ্যে কাটতে চলেছে শিল্পের খরা, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
দুবেলা: গতকাল অর্থাৎ শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বাংলার তিন কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট সকাল থেকে ভোট হয়েছে।প্রায় গড় ৬০ শতাংশ ভোট দান হয়েছে। তার মধ্যেই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় এক নির্বাচনী জনসভা যোগ দেন। সেখানে তাঁদের প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখার সময় মালদার আম এবং মাখানার প্রশংসা করেন। তিনি বলেন বিজেপি জিতলে মালদায় একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইউনিট স্থাপন করবে তাঁদের সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মালদার আম ও মাখানা গোটা বিশ্বে বিখ্যাত। একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ইউনিট তৈরি হবে এবং সেই গুলো রপ্তানি করে…
রাজ্য জুড়ে লাল সতর্কতা, ভাঙতে চলেছে তাপমাত্রার সমস্ত রেকর্ড
দুবেলা, সৃষ্টি চক্রবর্ত্তীঃ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বৈশাখের তীব্র দাবদাহে অস্থির মানুষ। বৃষ্টির কোনো চিহ্নই নেই । প্রায় অর্ধেক বৈশাখ শেষ হতে চললেও কালবৈশাখীর সুখবর পাচ্ছে না বঙ্গের মানুষ। গত ৪৫ বছরে এপ্রিল মাসে এত গরম পরেনি কলকাতায়। কাল অর্থাৎ ২৭ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯° সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হতে পারে ৪২° সেলসিয়াস। তবে এখানেই শেষ নয়, রবিবার থেকে তা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যা সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আরও পড়ুনঃ ভিপ্যাট স্লিপ যাচাইয়ের আবেদন খারিজ করল সুপ্রিম…
ভিপ্যাট স্লিপ যাচাইয়ের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
দুবেলা: ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ যাচাইয়ের গুচ্ছ আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার দ্বিতীয় দফার ভোট চলাকালীনই এই আবেদনটি খারিজ হয়ে যায়। আবেদনে ভোটিং মেশিনে বোতাম টেপার সঙ্গে প্রতিটি ভোট যে সঠিক জায়গায় পড়েছে। আরও পড়ুনঃ বুড়ো হাড়ে ভেলকি ধোনির, আবার তালিকায় শীর্ষে তা যাচাই করার জন্য ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাটে বেরনো টুকরো কাগজ পরীক্ষার দাবি তোলা হয়েছিল। কিন্তু, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্ত দুজনেই এ বিষয়ে একমত হন।তাই এই আবেদনটি খারিজ করে দেন। আরও পড়ুনঃ র্যাগিং এর শিকার অভিনেতা তেজ, তা নিয়ে কি…
