দুবেলা, রিয়া বিশ্বাস :উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে মা ও পাঁচ বছরের মেয়ের রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিকেলে দোহারিয়া শৈলেশ নগর দুর্গা মণ্ডপ এলাকার ভাড়া বাড়িতে মধুমিতা রায় (৩৫) ও তাঁর কন্যা প্রশংসা রায়ের নিথর দেহ উদ্ধার হয়।বাড়ির মধ্যেই মেঝেতে পরে থাকে দেহ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মধুমিতা মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছেন। মধুমিতার স্বামী প্রসেনজিৎ রায় স্থানীয় একটি পিচ বোর্ড কারখানায় কর্মরত। সাত বছর আগে তাঁদের বিবাহ হয় এবং পাঁচ বছর আগে কন্যা প্রশংসার জন্ম। শুক্রবার প্রসেনজিৎ কাজ থেকে ফোনে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু সাড়া না…
Author: DUBELA NEWS
পর পর ভুমিকম্পে আতঙ্কিত আমজনতা
দুবেলা, রিয়া বিশ্বাস: ২৮ ফেব্রুয়ারী শুক্রবার ভোরবেলায় কেঁপে উঠল পাকিস্তান ।শক্তিশালী ভূমিকম্প যা দেশের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছে। আগের রাতে ২টো ৫১ মিনিটে নেপালে ভূমিকম্প হয়। কেঁপে ওঠে নেপালের বাগবতী জেলা। জানা যায় নেপালের কাঠমান্ডু থেকে ৬৫ কিলোমিটার দূরে ভূস্তর থেকে ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পের সূত্রপাত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬. ১। পাশাপাশি পচিমবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিঙ্গেও ভূমিকম্প অনুভব করা যায়। আরও পড়ুন:ট্যাংরা হত্যাকাণ্ডে নাবালকের হারহিম করা বয়ান এছাড়াও ভারতের বিহার, পাটনা, সিকিম এই এলাকাগুলিতে ভূমিকম্প টের পাওয়া যায়। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয় ক্ষতির হিসাব পাওয়া যায়নি।…
ট্যাংরা হত্যাকাণ্ডে নাবালকের হারহিম করা বয়ান
দুবেলা, রিয়া বিশ্বাস: ট্যাংরায় মর্মান্তিক ঘটনায় ভয়ানক অভিজ্ঞতা নাবালক ছেলের। পরিবারের তিন মহিলার রহস্যজনক মৃত্যু, সাথে পরিবারের আর তিন জন পুরুষের গাড়ি দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে পুলিশি তদন্ত শুরু হয়েছে। তবে নাবালকের বয়ানে তদন্তের মোর ঘুরে গেল। নাবালক জানায় কাকা প্রসূন বালিশ চাপা দিয়ে মারতে চেষ্টা করে তাকে। কিন্তু সে খানিক্ষন শ্বাস আটকে রেখে মরার ভান করে। আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের নিশানা করে জঙ্গি হামলা যেহেতু ওই নাবালক যোগ ব্যায়াম,জিম করতো তার অভ্যাস ছিল শ্বাস অনেক্ষন আটকে রাখার। নাবালক এও জানায় নেশা মেশানো পায়েস খাওয়ালেও কিছুই…
সিএসকে শিবিরে ধোনির যোগদান
দুবেলা, রিয়া বিশ্বাস: চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। তবে তাঁর পরনের টি-শার্টের একটি বার্তা ভক্তদের মধ্যে অবসরের জল্পনা উসকে দিয়েছে। এবারেই আইপিএল এ কি শেষবারের মতো দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি কে। এমনি প্রশ্ন ঘুরপাক করছে ভক্তদের মনে। আরও পড়ুন: আপনার মৃত্যুর সময় ও কারণ জানিয়ে দেবে AI বুধবার চেন্নাই বিমানবন্দরে ধোনিকে একটি কালো টি-শার্ট পরে দেখা যায়, যেখানে মোর্স কোডে লেখা ছিল “ওয়ান লাস্ট টাইম” বা “শেষবারের মতো”। এই বার্তাটি ধোনির আইপিএল থেকে সম্ভাব্য অবসরের সংকেতিক বলে…
জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের নিশানা করে জঙ্গি হামলা
দুবেলা, রিয়া বিশ্বাস: বুধবার বিকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরী জেলার সুন্দরবনি সেক্টরে ভারতীয় সেনার একটি ট্রাকে জঙ্গিরা এসে হামলা চালায়। সেনাবাহিনীর ওই ট্রাকটি জঙ্গলের ভিতর থেকেই যাচ্ছিল বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীরের পুলিশ।ঠিক সেই সময়, জঙ্গলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা নিশানা করে ওই সেনাবাহিনীর ট্রাকটিতে গুলি চালায়। টানা দুই রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা।সেনার সদস্যরাও সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায়, যার ফলে ঘটনাস্থলেই বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। যদিও এই হামলায় কোনো সেনা সদস্য হতাহত হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আরও পড়ুন:হারহিম করা ঘটনা ট্যাংরায় তিন মহিলার রহস্যজনক মৃত্যু…
হারহিম করা ঘটনা ট্যাংরায় তিন মহিলার রহস্যজনক মৃত্যু
দুবেলা, রিয়া বিশ্বাসঃ ট্যাংরার অতুল শূর রোডে একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । বুধবার সকালে দরজা ভেঙে ওই বাড়ি থেকে দুই মহিলা ও এক নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। দুই মহিলার হাতে শিরা কাটা এবং নাবালিকার হাতের শিরা কাটা ও মুখে ফেনার চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, খুনের সম্ভাবনা ও রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত ওই দুই মহিলার নাম রোমি ও সুদেস্না দে। আরও পড়ুনঃরাজ্যজুরে বৃষ্টির পূর্ববাস হাওয়া অফিসের তিনটি আলাদা আলাদা ঘর থেকে উদ্ধার হয় মৃত…
রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
দুবেলা, রিয়া বিশ্বাসঃ শহরে শীত তেমন পড়লই না বলা চলে। এদিকে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শহর থেকে দক্ষিনবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । গত কাল থেকে অর্থাৎ মঙ্গলবার রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে রাজ্যের কয়েকটি জেলায়।আজ বুধবার বৃষ্টির মাত্রা আরও জোরালো হবে। আরও পড়ুনঃ জনপ্রিয় গায়ক অনুব জৈন প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তবে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। বুধবার সকালের তাপমাত্রা সর্বনিন্ম ২৩. ৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। এদিন শহরের তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকালের দিকে বৃষ্টি না…
জনপ্রিয় গায়ক অনুব জৈন প্রেমিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন
দুবেলা, রিয়া বিশ্বাসঃ ভারতের জনপ্রিয় গায়ক, গীতিকার ও সুরকার অনুব জৈন সম্প্রতি তার দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। মুম্বাইয়ে আয়োজিত হয় তাদের বিবাহ অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। অনুবের বিবাহ অনুষ্ঠানটি মনে রাখার মতো করে আয়োজন করা হয়েছিলো, ঠিক যেমন তার গানের সুর। আরও পড়ুনঃঅন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুতে হাজার হাজার মুরগির মৃত্যু অনুব জৈন তার সঙ্গীতজীবনে ‘বারিষে’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’ এবং ‘মাওলা’র মতো হৃদয়ছোঁয়া গান উপহার দিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।তেমনি তার সুরের মাধুর্য ও কথার গভীরতা বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিবাহের…
অন্ধ্রপ্রদেশে বার্ড ফ্লুতে হাজার হাজার মুরগির মৃত্যু
দুবেলা, রিয়া বিশ্বাসঃ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে পোল্ট্রিফার্ম গুলোতে হাজার হাজার মুরগি মারা যাচ্ছে। বার্ড ফ্লু রোগে একসঙ্গে এত মুরগি মারা যাচ্ছে বলে প্রাথমিক অনুমান। তবে ভাইরাস সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। অজানা কোনো নতুন ভাইরাসে আক্রান্ত হয়ে মুরগির মৃত্যু ঘটছে বলেও অনুমান করা যাচ্ছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে ও ছত্রিশগরে ছড়িয়েছে এই অজানা ভাইরাস। এখনো অবদি ভাইরাসটির সঠিক বৃত্তান্ত স্পষ্ট না হলেও অনেকেই H5 বার্ড ফ্লু ভাইরাস বলে অনুমান করছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মুরগি মারা যাওয়ায় সেই সমস্ত রাজ্য থেকে অন্য রাজ্যগুলিতে মুরগি রপ্তানি বন্ধ করা হয়েছে। আরও পড়ুনঃওড়িশায় KIITতে…
ওড়িশায় KIITতে নেপালি ছাত্রীর মৃত্যুকে ঘিরে বিতর্ক
দুবেলা, রিয়া বিশ্বাসঃ ওড়িশায় একটি বেসরকারি ইঞ্জিয়ারিং কলেজের বিটেক তৃতীয় বর্ষের ছাত্রী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ভিতরে আত্মহত্যা করে। জানা গেছে নেপালের বসবাসকারী ওই ছাত্রীর বয়স ২০বছর। নেপালের ওই ছাত্রী কীটে বিশ্ববিদ্যালয়ে পাঠরত তৃতীয় বর্ষের একজন ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। আরও পড়ুনঃসাত মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা নানান ভাবে তার ওপর চাপ সৃষ্টি করত ওই ছাত্র, নানা হয়রানির শিকার হয়েছে সে। এই ঘটনায় দ্রুত পুলিশকে জানানো হয়। এই ঘটনায় তৃতীয় বর্ষের ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কীটের অনেক পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে এসে প্রশ্ন তোলে ও জানতে চায় এই ঘটনার…
