নদীর ধারে ছোটবেলার খেলা

দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায়: একটি বল, একটু জল আর খেলার অশেষ আনন্দ—এই ছবিতে ধরা পড়েছে ছোটবেলার এক চেনা গল্প। নদীর ধারে এক অল্প বয়সী ছেলে মনের আনন্দে ফুটবল নিই খেলছে, চারপাশে ছিটিয়ে পড়ছে জল। তার চোখেমুখে খেলার উচ্ছ্বাস, যেন এই মুহূর্তটাই তার জন্য পুরো পৃথিবী। আজকাল মোবাইল আর ভিডিও গেমের যুগে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। অথচ একসময় এটা ছিল আমাদের ছোটবেলার রোজকার ছবি — নদীর ধারে খেলাধুলা, বন্ধুদের সঙ্গে জল ছিটিয়ে হেসে নেওয়া। ছবির পেছনে আছে শহরের ঝাপসা কোলাহল,নদীর ওপারে ব্যস্ত শহর,কলকারখানার ধোঁয়া, আর সামনে শিশুর খোলা মনের…

দমদমে বনগাঁ লোকাল লাইনচ্যুত, দেড় ঘণ্টা ব্যাহত ট্রেন চলাচল

দুবেলা, রিয়া বিশ্বাস :বুধবার সকালে দমদম স্টেশনে এক চাঞ্চল্যকোর ঘটনা ঘটে। ডাউন লাইনে চলা বনগাঁ লোকাল ট্রেনটি আচমকা লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ১২ টা ১০ মিনিটে শেয়ালদহগামী বনগাঁলোকাল দমদম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পর সঙ্গে সঙ্গে রেলকর্মীরা পৌঁছে যান এবং উদ্ধার কাজ শুরু হয়। এই লাইনচ্যুতির জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ডাউন লাইনের ট্রেন চলাচল। যাত্রীদের মধ্যে চরম অসুবিধা দেখা দেয়। অফিসযাত্রী ও পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বহু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে এবং সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন…

পাকিস্তানে আটকে পড়া BSF জওয়ান পূর্ণমকুমার সাউ-এর মুক্তি

দুবেলা, রিয়া বিশ্বাস: ১৪ মে বুধবার, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (BSF)-এর জওয়ান পূর্ণমকুমার সাউ পাকিস্তানের হেফাজত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। পাঞ্জাবের অবোহর সীমান্তে নিয়মিত টহল দেওয়ার সময় তিনি ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন এবং পাক রেঞ্জার্সদের দ্বারা আটক হন। ঘটনার পরপরই বিএসএফের পক্ষ থেকে পূর্ণমকুমার সাউ-এর নিখোঁজ হওয়ার খবর জানানো হয়। ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং-এর প্রস্তাব দেয়। পাকিস্তান প্রথমে সন্দেহ করেছিল যে জওয়ানটি গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছেন, তবে জিজ্ঞাসাবাদের পর কোনও সন্দেহজনক তথ্য না পাওয়ায় তারা ভারতের সঙ্গে আলোচনায় বসে। দুই দেশের…

যুদ্ধ না থামালে বাণিজ্য নয়, ভারত-পাকিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের

দুবেলা, রিয়া বিশ্বাস: বর্তমান ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ফের আলোচনার কেন্দ্রে এলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কড়া ভাষায় জানিয়েছেন, দুই দেশ যদি যুদ্ধাবস্থায় লিপ্ত থাকে, তাহলে মার্কিন বাণিজ্যিক সহযোগিতা স্থগিত রাখা হতে পারে। তাঁর মতে, শান্তিপূর্ণ সম্পর্ক না থাকলে উন্নয়নমূলক বাণিজ্য চালানো যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন কাশ্মীর সীমান্তে আবারও সংঘর্ষের খবর পাওয়া গেছে এবং উভয় দেশের সেনাবাহিনী তৎপর। বিশেষ করে পাকিস্তানের উস্কানিমূলক কার্যকলাপ ও ভারতের পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, “যদি ভারত ও পাকিস্তান নিজেদের বিরোধ থামাতে ব্যর্থ…

নিউক্লিয়ার ব্ল্যাকমেলের সামনে মাথা নোয়াবে না ভারত- মোদী

দুবেলা, রিয়া বিশ্বাস: ১২ মে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি গুরুত্বপূর্ণ বার্তায় স্পষ্টভাবে জানিয়েছেন যে, ভারত কখনোই পরমাণু অস্ত্রের হুমকি বা ব্ল্যাকমেল মেনে নেবে না। পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা এসেছে, যেখানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের অটল অবস্থান তুলে ধরেছেন। এই বক্তব্যের পটভূমিতে রয়েছে সাম্প্রতিক “অপারেশন সিন্ধুর” সফল বাস্তবায়ন, যেখানে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী মোদি এই অভিযানের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত প্রস্তুতির প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ হলেও, যদি কেউ এই…

সোপিয়ানে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৩ জঙ্গি

দুবেলা, রিয়া বিশ্বাস : মঙ্গলবার, সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার জঙ্গলঘেরা এলাকায় ভারতীয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে একটি তীব্র গুলির লড়াই হয়। এতে অন্তত তিনজন জঙ্গি নিহত হয়েছে বলে সেনা সূত্রে জানা গেছে। সেনাবাহিনী, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এই সফলতা এসেছে। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সোপিয়ানের আলশি এলাকার একটি জঙ্গলে বিশেষ অভিযান চালায়। জঙ্গিদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলে বাহিনী। সাড়াশি ঘেরাওয়ের মাঝেই শুরু হয় গুলির লড়াই। কয়েক ঘণ্টার টানা এনকাউন্টারের পর তিন জঙ্গিকে নিকেশ করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা…

সত্য ঘটনা অবলম্বনে: জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’

দুবেলা, মনোমিতা কুন্ডু: জন আব্রাহাম অভিনীত নতুন চলচ্চিত্র ‘দ্য ডিপ্লোম্যাট’ শুধু একটি থ্রিলার নয়—এ এক মনস্তাত্ত্বিক যাত্রা, যা দর্শককে কূটনীতির আড়ালের জটিল জগতের মুখোমুখি দাঁড় করায়। যাঁরা মনে করেন কূটনীতি মানে নিছক আলোচনার টেবিল আর কাগজের চুক্তি, তাঁদের ধারণাকে সিনেমাটি চ্যালেঞ্জ করে। ছবিতে জন আব্রাহাম একজন ভারতীয় কূটনীতিকের চরিত্রে, যিনি আন্তর্জাতিক সংকটের মুখে পড়েও বুদ্ধি, সাহস ও নৈতিকতার মধ্যে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেন। যুদ্ধ নয়, শান্তি নয়—বরং সিদ্ধান্তের ধূসর এলাকায় দাঁড়িয়ে থাকা এক মানুষের মানসিক দ্বন্দ্বই ছবির মূল চালিকা শক্তি। পরিচালক শিবম নায়ারের সূক্ষ্ম নির্মাণ ছবিকে দিয়েছে একটি বাস্তব…

সুইজারল্যান্ডে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনা

দুবেলা, সায়নী অধিকারী (সম্পাদনা- হিন্দোল সেন চট্টোপাধ্যায়): শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে যে, সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে । প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর আরোপিত বিশাল শুল্কের ফলে শুরু হওয়া বাণিজ্যযুদ্ধ শিথিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। চীনের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রিমিয়ার হে লিফেং, আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রধান প্রতিনিধি হচ্ছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট—এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি। এই সপ্তাহের শুরুতে বেসেন্ট জনসাধারণকে সতর্ক করেছিলেন যে, এই বৈঠক থেকে বড় কোনো বাণিজ্য চুক্তি প্রত্যাশা না করতে। তবে তিনি…

ভারত-পাকিস্তান উত্তেজনার ছায়ায় স্থগিত নীরজ চোপড়া ক্লাসিক

দুবেলা, মনোমিতা কুন্ডু: বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ২৪ মে আলোর ঝলকানিতে মুখরিত হওয়ার কথা ছিল নীরজ চোপড়া ক্লাসিকের প্রথম সংস্করণ। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির কালো মেঘ এই উৎসবের উপর ছায়া ফেলেছে। শুক্রবার আয়োজকরা ঘোষণা করেছেন, এই হাই-প্রোফাইল জ্যাভলিন ইভেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। নীরজ চোপড়া, দুইবারের অলিম্পিক পদকজয়ী এবং এই ইভেন্টের অন্যতম স্বপ্নদ্রষ্টা, ‘এক্স’-এ একটি আবেগঘন বিবৃতিতে বলেছেন, “এই মুহূর্তে আমাদের হৃদয় ও চিন্তা শুধু আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে, যারা জাতির প্রহরী হয়ে সীমান্তে দাঁড়িয়ে।” এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন জনপ্রিয় আইপিএল টি-টোয়েন্টি লিগও এক সপ্তাহের জন্য থমকে গেছে।…