দুবেলা, স্বর্ণেন্দু হালদারঃ বুধবার মাইক্রোসফট জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামোতে স্বল্প খরচে অনেকটা বেশি বিনিয়োগ করা যায়। পুনর্গঠনের মধ্যে ৬,০০০ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করে দিয়েছে মাইক্রোসফট, ২০২৪ সালের জুন মাস পর্যন্ত বিশ্বে প্রায় 2 লক্ষ 2৮ হাজার কর্মী থাকা এই কোম্পানিটি ছাঁটাইয়ের ঘোষণা দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ ঘটার ফলে একা শুধু মাইক্রোসফট নয় ফেসবুক, গুগল ও আমাজনের মত কোম্পানিগুলোতে ও ছাঁটাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। বুধবার সিয়াটেল টাইমস প্রথম ছাঁটাইয়ের বিষয়ে রিপোর্ট করেছিল। আলাদাভাবে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে যে মাইক্রোসফটের বার্সেলোনা ভিত্তিক রাজ বিভাগ। যা, ক্যান্ডি ক্রাশ গেম তৈরি করে তার কর্মীদের…
Author: DUBELA NEWS
গাইঘাটায় গ্রেপ্তার ভুয়ো পুলিশ
দুবেলা, রিয়া বিশ্বাস: গাইঘাটা থানা সংলগ্ন শিমুলপুর এলাকায় ভুয়ো পুলিশ হিসেবে গ্রেপ্তার করা হলো এক যুবককে। ধৃতের নাম অঙ্কিত ঘোষ। নিজেকে কনস্টেবল হিসেবে পরিচয় দিত সব জায়গায়। প্রতিবেশী থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলেই জানে যে অঙ্কিত পুলিশের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। তবে কেউ কিন্তু তার রেজাল্ট ক্ষতিয়ে দেখেননি। পরনে পুলিশের পোশাক, হাতে লাঠি, নামের প্লেট সমস্ত কিছুই ঠিক যেমনটা একজন সত্যিকারের কনস্টেবল এর কাছে থাকে। অঙ্কিতের গাড়িতে পর্যন্ত পুলিশ লেখা ছিল। তিনি একাধিকবার পুলিশের পোশাক পড়ে বাড়ি থেকে বেরিয়েছেন। এমনকি সামাজিক মাধ্যমেও বহু ছবি পোস্ট করা রয়েছে পুলিশ সাজে। পরিবার…
মুক্তি পেল স্কুইড গেম সিজন ৩
দুবেলা, স্বর্ণেন্দু হালদারঃ ২৭ শে জুন মুক্তি পেল স্কুইড গেম সিজন ৩। যা ইতিমধ্যেই প্রত্যাশা এবং উদ্বেগের সাথে সমানভাবে জড়িত। স্কুইড গেমের জগৎ হতাশার সাথে অপরিচিত নয়। নেটফ্লিক্সে যখন তার তিন নম্বর সিজন টি মুক্তি পেতে চলেছে, তখন পরিচালক হোয়াং ডং-হিউক জানিয়ে দিলেন এটি কোন মানসিক প্রশান্তি দেবেনা। সিজনটি আরোও অন্ধকার ও বিষন্ন হতে চলেছে। স্কুইড গেম সিজন ১ ও ২ দেখেছেন যারা তারা হয়তো সিজন ৩ এর অপেক্ষা করে রয়েছে। কারণ সিজন ২ টি শেষ হয়, কিন্তু গল্পের সমাপ্তি ঘটে না। অনেক প্রশ্ন থেকেই যায়। যার উত্তর ও দর্শক…
পবিত্র ভাবনায় শুরু হল ২০২৫ সালের পুরীর জগন্নাথ রথযাত্রা
দুবেলা, রিয়া বিশ্বাস: ২৭ জুন অর্থাৎ শুক্রবার, ভক্তি ও আধ্যাত্মিকতার আবহে পুরীর পবিত্র ভূমিতে শুরু হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের বার্ষিক রথযাত্রা। প্রাচীন রীতিনীতি অনুসারে সকালে ‘পাহাঁদী’ উৎসবের মধ্য দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবী তাদের নিজ নিজ রথে আসীন হন। এরপর রাজা গজপতি দিবারঞ্জন দেব ‘ছেরাপহড়া’ অর্থাৎ রথ পরিষ্কার করে তিন দেবতাকে রথে আরোহনের জন্য প্রস্তুত করেন। তিনটি রথ—বলভদ্রের ‘তালধ্বজ’, সুভদ্রার ‘দর্পদলন’ ও জগন্নাথের ‘নন্দীঘোষ’—অগণিত ভক্তদের টানতে টানতে এগিয়ে চলে গুণ্ডিচা মন্দিরের দিকে। সারা পৃথিবী থেকে আগত ভক্তদের ঢল নামে পুরীতে। প্রশাসনের হিসাব অনুযায়ী, প্রায় ১২ লক্ষের বেশি ভক্ত আজকের…
কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার TMCP নেতা
দুবেলা, রিয়া বিশ্বাস: আরজিকর ঘটনার পর ফের কলেজে গণধর্ষণ। কলকাতার কসবা এলাকার এক সরকারি আইন কলেজে এক ছাত্রীর গণধর্ষণের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত ২৫ জুন সন্ধ্যায়, যখন কলেজ চত্বরেই এক ছাত্রীকে ক্যাম্পাসের নিরাপত্তাহীন একটি গার্ড রুমে আটকে রেখে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযোগে জানানো হয়েছে, এক প্রাক্তন ছাত্র, যিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি মেয়েটিকে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। ছাত্রী প্রত্যাখ্যান করে, আর এই রাজি না হওয়ার কারণেই তাঁকে ক্যাম্পাসেই আটকে রেখে ধর্ষণ করা হয়।পাহাড়ায় থাকে দুই যুবক।গোপনে তোলা ভিডিও ভাইরাল করার ভয় পর্যন্ত দেখানো…
ভগবানের মৃত্যু এবং জয় জগন্নাথ
মহাভারত বললেই সবার প্রথমে মনে পড়ে গান্ডিবধারী অর্জুনের কথা, যে বাল্যকালে গুরু দ্রোণাচার্যের আশ্রমে প্রথমে পাখির চোখ, দ্রৌপদীর সয়ম্বর সভায় মাছের চোখ এবং রনভূমি কুরুক্ষেত্রে শত্রুর মাথা ভেদ করেছিল। কিন্তু আরও একজন তিরন্দাজের কথা আজ বলবো যে এমন এক লক্ষ্যভেদ করেছিল যা আর কেউ পারেনি। না, আমি ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ কিম্বা একলব্যের কথা বলছি না। আমি বলছি জরা নামক ব্যাধের কথা যে হরিণের মাথা ভেবে বিষ মেশানো তির দিয়ে বিদ্ধ করেছিল স্বয়ং শ্রীকৃষ্ণকে, যা কিনা তাঁর মৃত্যুর কারণ হয়। না, ঠিক এটাও মূল কারণ নয়। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্তির পর মহারানী…
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি
দুবেলা, রিয়া বিশ্বাস : যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই নানান সমালোচনায় সবার আগে।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্র তার অসাধারণ কৃতিত্বের মাধ্যমে নজর কেড়েছেন গোটা দেশের। সফটওয়্যার ও প্রযুক্তি ক্ষেত্রে শীর্ষস্থানীয় একটি বহুজাতিক সংস্থা বেঙ্গালুরুতে নিযুক্ত করেছে তাকে। বার্ষিক প্যাকেজ ১ কোটি ৪৫ লক্ষ টাকা। এত বড় একটি প্যাকেজে একজন ছাত্রের নিয়োগ, বিশেষ করে ভারতে থেকে পাস করা একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের জন্য, নিঃসন্দেহে এক বিরল সম্মানের ঘটনা। এর আগেও এমন বাইরের দেশে গিয়ে এমন চাকরি পেয়েছে অনেকেই সেখানে ১ কোটি ৮০ লক্ষ টাকা অবদি বর্ষিক প্যাকেজ ছিল। তবে ভারতের বুকে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের…
আগরপাড়ায় মা আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণের সূচনা বিধায়ক নির্মল ঘোষের
দুবেলাঃ বহুদিনের দাবি এবার বাস্তবায়িত হল পানিহাটির অন্তর্গত আগরপাড়ার মানুষের। তাদের চাহিদা মাথা রেখে এলাকার বিধায়ক নির্মল ঘোষ এলাকার আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণের সূচনা করেন। আরও পড়ুনঃ সত্য ঘটনা অবলম্বনে: জন আব্রাহামের ‘দ্য ডিপ্লোম্যাট’ ১৯৬০ সালে পানিহাটির অন্তর্গত আগরপাড়ার দক্ষিণ প্রান্তে গঙ্গার তীরে মনোরম পরিবেশে, উত্তর কলকাতার বিশিষ্ট আইনজীবী, পরহিতৈষী ও সমাজ সেবী ভূপেন্দ্রনাথ বসুর বাগানবাড়িতে আনন্দময়ী মার আশ্রম প্রতিষ্ঠিত হয়। মা আনন্দময়ীর ১৩০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দময়ী আশ্রম আগরপাড়া এবং পানিহাটি মিউনিসিপালিটি উদ্যোগে মা আনন্দময়ী কৃপা তোরণ নির্মাণকল্পের আজ ভিত্তি স্থাপন হয়ে গেল আগরপাড়া তেতুলতলা বিটি রোডের সংযোগস্থলে। এই অনুষ্ঠানের…
এভারেস্ট জয় করে না ফেরার দেশে পাড়ি সুব্রত ঘোষের
দুবেলা, রিয়া বিশ্বাস: রানাঘাটের খিড়কিবাগান লেনের বাসিন্দা এবং পেশায় শিক্ষক সুব্রত ঘোষ (৫২)। এভারেস্ট শৃঙ্গ জয় করেও আর বাড়ি ফিরতে পারলেন না সুব্রত। পর্বতজয় করে ফেরার পথেই মৃত্যু হল অভিজ্ঞ এই পর্বতারোহীর। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রানাঘাট থেকে শুরু করে গোটা পর্বতারোহণ মহলে। সুব্রতবাবু উত্তর ২৪ পরগনার কাপাসহাটি মিলনবিথী বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ পর্বতারোহী হিসেবে পরিচিত ছিলেন। এর আগে তিনি মাউন্ট রামজ্যাক, মাউন্ট ব্ল্যাক পিক, স্টক কাংরি সহ একাধিক পর্বতশৃঙ্গ জয় করেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট…
স্কাউট ও গাইডদের ভূমিকায় প্রশংসা পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের
দুবেলা, হিন্দোল সেন চট্টোপাধ্যায়: পূর্ব রেলওয়ের উদ্যোগে আজ ফেয়ারলি প্লেসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো স্টেট কাউন্সিলের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের মহাব্যবস্থাপক ও সংগঠনের প্যাট্রন শ্রী মিলিন্দ দেওউস্কর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের মুখ্য প্রধান কর্মী আধিকারিক ও স্টেট চিফ কমিশনার শ্রীমতী জারানি ফিরদৌসি, মুখ্য প্রধান প্রকৌশলী শ্রী বিক্রম গুপ্ত, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (EnHM) শ্রী সুদর্শন বিজয়, এবং চিফ পার্সোনেল অফিসার (অ্যাডমিনিস্ট্রেশন) ও স্টেট কমিশনার (গাইডস) শ্রীমতী জে.পি. কুসুমাকর সহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা। দিনের সূচনা হয় প্রার্থনার মধ্য দিয়ে। এর পরেই এক…
