দুবেলাঃ সেদিন বৃষ্টি ভেজা অফিস টাইম। তার সঙ্গে ভিন্ন রাজ্যের বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের তোড়জোড়। যান বাহন বিমুখ শহরে ,আমার মত ছাপোষা শিক্ষকের হলুদ ট্যাক্সিই ভরসা। বেয়াড়া ভাড়া চাওয়ায় তাদেরকেও ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। এমন সময় এই নীল গেঞ্জি পরা বীর পুরুষের আবির্ভাব। ” স্যার, কোথায় যাবেন?” – এক ট্যাক্সি ওয়ালার মিতভাষ সম্বোধনে খটকা লাগে, তবে আমাদের দরদাম মিলে যাওয়ায় ট্যাক্সিতে চড়ে বসি। ভাড়া নিয়ে বচসা নেই , ভদ্র ব্যবহার- এ তো উগ্রবাদের মরুভূমিতে এক ফোঁটা শান্তির জল। তবে ” স্যার” সম্মোধনের তাৎপর্য তখনও বুঝিনি। কেউ যদি “স্যার” বলে…
Author: DUBELA NEWS
পাটনার হাসপাতালে বন্দুকবাজদের হামলা
দুবেলা, রিয়া বিশ্বাস: ১৭ জুলাই বৃহস্পতিবার, সময় তখন সকাল ৭ টা পাটনার বাইলি রোডের পারাস HMRI হাসপাতালে এক ভয়াবহ নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটে। চন্দন মিশ্রা নামে ৩৬ বছর বয়সী এক দণ্ডিত গ্যাংস্টার, যিনি চিকিৎসার জন্য মেডিক্যাল প্যারোলে ছিলেন, হঠাৎ পাঁচজন বন্দুকবাজ দ্বারা গুলিবিদ্ধ হন। পুলিশ ও হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাঁচ জন মুখ ঢাকা নির্বিঘ্নে হাসপাতালে ঢুকে কয়েক সেকেন্ডের মধ্যেই দ্বিতীয় তলায় চন্দনকে গুলি ছুঁড়ে চলে যায় । ডিএনএ বিশ্লেষণ ও ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে। আশঙ্কা করা হচ্ছে, আক্রমণকারীরা হাসপাতালের নিরাপত্তা লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা করেছে।…
১৫ বছরের অপেক্ষার অবসান, মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগে ছাড়পত্র!
দুবেলা, রিয়া বিশ্বাস: ১৬ জুলাই ২০২৫, বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথি সেণের নেতৃত্বে এক বেঞ্চ দীর্ঘ ১৫ বছরের আইনি জট কাটিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ‑ডি কর্মী নিয়োগে স্পষ্ট ছাড়পত্র দিয়েছেন। আদালত নির্দেশ দিয়েছেন আগামী ২১ দিনের ভিতর নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করতে হবে এবং সমস্ত নিয়োগ কার্যকর করতে হবে ২০১০ সালের নিয়োগবিধি মেনেই। ২০০৯‑১০ সালের বাম সরকার নির্বাচন করে মাদ্রাসাগুলিতে ২৯২টি গ্রুপ‑ডি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরের বছর, নিম্ন পরীক্ষা হলেও পরীক্ষার পদ্ধতি ও স্বচ্ছতা নিয়ে অভিযোগ ওঠে এবং একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে । কয়েক বছর পর কমিশন…
বেশি ঝুঁকে মোবাইলের নেশায়, তাহলে সাবধান!
দুবেলা, রিয়া বিশ্বাস: বর্তমানে মোবাইল ছাড়া এক মুহূর্তও চলা দায়। স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে অফিসফেরত যুবক প্রতিদিন গড়ে ৪ থেকে ৬ ঘণ্টা সময় কাটছে স্মার্টফোনের স্ক্রিনে। বিভিন্ন সময় ওয়েটিং রুমে গেলে দেখা যায় যদি সেখানে ১০০ জন বসে থাকে, তারমধ্যে ৮০ জন ফোন এর দিকে ঘাড় নিচু করে তাকিয়ে আছে।কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ বা ইউটিউব-রিলসের জগতে। কিন্তু এর ফলাফল মারাত্মক ১৫ থেকে ৬০ ডিগ্রি পর্যন্ত ঘাড় ঝুঁকিয়ে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার থেকে শুরু হচ্ছে টেক্সট নেক সিনড্রোম, হাতের জয়েন্টে ব্যথা, এমনকি মেরুদণ্ডে চাপ। চিকিৎসকদের মতে, ঘাড় ১৫ ডিগ্রি নিচে ঝুঁকলে…
মহাকাশ থেকে সফলভাবে ফিরলেন শুভাংশু
দুবেলা, রিয়া বিশ্বাস : ১৫ জুলাই, ২০২৫,দুপুরে মহাকাশ থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন ভারতীয় বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা। তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS)-এ ১৮ দিন অবস্থান করে পৃথিবীতে ফিরে এলেন স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল ‘গ্রেস’-এর মাধ্যমে। এই অভিযানের মাধ্যমে তিনি হলেন দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে অবস্থান করলেন এবং প্রথম যিনি বাণিজ্যিকভাবে পরিচালিত একটি আন্তর্জাতিক মিশনের মাধ্যমে মহাকাশ স্টেশনে পা রাখলেন। এই মিশনে তিনি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ৬০টিরও বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা পরিচালনা করেছেন। তাঁর সাথে পৃথিবীতে ফিরেছে ২৬০ কেজির বৈজ্ঞানিক নমুনা, যার মধ্যে রয়েছে বিভিন্ন জীববৈজ্ঞানিক উপাদান যেমন তুরশিযান, মাইক্রো…
বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে ৩৫ লক্ষ নাম!
দুবেলা, রিয়া বিশ্বাস: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পরিষ্কার করার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নামক এই বিশেষ অভিযানের আওতায় ইতিমধ্যে রাজ্যের ৭.৮৯ কোটি ভোটারের মধ্যে প্রায় ৬.৬০ কোটি ভোটারের যাচাইকরণ সম্পন্ন হয়েছে। এই যাচাইয়ে উঠে এসেছে এক গুরুত্বপূর্ণ তথ্য কমপক্ষে ৩৫.৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নামগুলির মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন, কেউ স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গেছেন, আবার কারও নাম তালিকায় একাধিকবার রয়েছে। এছাড়াও কিছু ক্ষেত্রে জাল নথিপত্র ব্যবহার করে ভোটার তালিকায়…
দেরিতে আসায় স্কুলে ঢুকতে না পেরে গেটে তালা ছাত্রীদের
দুবেলা, রিয়া বিশ্বাস: স্কুলে সামান্য দেরিতে আসায় স্কুল থেকে ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় চরম সিদ্ধান্ত নিল ছাত্রীরা। সোমবার সকালে জলপাইগুড়ির সুনীতিবালা সদর গার্লস হাইস্কুলের ঘটনা। বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়ল কয়েকজন ছাত্রী। স্কুল কর্তৃপক্ষের কড়া নিয়ম এবং তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে দাবি পড়ুয়াদের। জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ কিছু ছাত্রী স্কুলে পৌঁছায়। কিন্তু নির্ধারিত সময়ের কিছুটা পরে পৌঁছনোয় তাঁদের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়। তাতেই ক্ষুব্ধ হয়ে ছাত্রীদের একাংশ স্কুল গেটের বাইরে তালা ঝুলিয়ে দেয় এবং স্লোগান দিতে শুরু করে। পরে অভিভাবকরাও ঘটনাস্থলে এসে উপস্থিত হন…
সালমানের বিপরীতে ‘ব্যাটল অব গালওয়ান’-এ চিত্রাঙ্গদা
দুবেলা, রিয়া বিশ্বাস: বলিউডে প্রথমবারের মতো বড়পর্দায় সালমান খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংকে। ২০২০ সালের গালওয়ান উপত্যকার ঐতিহাসিক সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হতে চলেছে সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’, যা পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এই ছবিতেই মুখ্য নারী চরিত্রে অভিনয়ের জন্য চিত্রাঙ্গদাকে বেছে নেওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন পরিচালক। এই সিনেমায় সালমান খান অভিনয় করছেন একজন ভারতীয় সেনা অফিসারের ভূমিকায়। আর চিত্রাঙ্গদার চরিত্রটি একজন সেনা পরিবারের মেয়ে, যিনি ছোটবেলা থেকেই সেনানায়কদের আদর্শ ও শৃঙ্খলায় বেড়ে উঠেছেন। পরিচালক অপূর্ব জানিয়েছেন, চিত্রাঙ্গদার ব্যক্তিত্বে রয়েছে একধরনের ভারসাম্য—যেখানে রয়েছে সংবেদনশীলতা ও দৃঢ়তা, যা…
সংখ্যালঘু তোষণের নয়া ছক মমতার- শুভেন্দু
দুবেলা, রিয়া বিশ্বাস: সংখ্যালঘু তোষণের নয়া ছক মমতার। ওবিসি সংরক্ষণের ধাক্কা,নাম ঢুকছে অন্য কায়দায়। বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। EWC কোঠায় নাম ঢোকানো হচ্ছে সংখ্যালঘুদের। অভিযোগ উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর অভিযোগ করছেন “রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মুসলমানদের অবাক করতে পারেননি তাই এখন EWC তে ঢোকাচ্ছেন। EWC 2019 সালে ভারত সরকার পার্লামেন্টের ১০% আনে। এর কারণ আপার কাস্টের মধ্যে যারা পিছিয়ে রয়েছেন তাদের জন্য”। আইন অনুযায়ী আর্থিকভাবে পিছিয়ে পড়াদের নামে সংখ্যালঘু তোষণ চলছে। যারা আপার ক্লাসের মধ্যে অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে তাদের নাম থাকবে এক্ষেত্রে।…
কানাডায় কপিল শর্মার ‘Kap’s Café’-তে ফের হামলা!
দুবেলা, রিয়া বিশ্বাস : কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের নিউটন এলাকায় অবস্থিত কপিল শর্মার ‘Kap’s Café’-এ বুধবার গভীর রাতে আবারও গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি গাড়ি থেকে প্রায় ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয় ক্যাফেটির কাঁচের জানালার দিকে। এই ঘটনায় কেউ আহত না হলেও চরম আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাত প্রায় ১:৫০ মিনিট নাগাদ গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তে জানা গেছে, এই হামলার দায় স্বীকার করেছে ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (BKI)-এর সদস্য হরজিত সিংহ লাড্ডি। তার অভিযোগ, কপিল শর্মার একটি…
