দুবেলা, জিনিয়া সাহাঃ গত শুক্রবার মুক্তি পায় মোহিত সুরি পরিচালিত ছবি “সাইয়ারা”। মুক্তির তিন দিনের মধ্যেই ছবিটি এই বছরের সর্বাধিক আয় করা ছবিগুলির মধ্যে অষ্টম স্থানে জায়গা পেয়েছে। সারা ভারতের তরুন প্রজন্মের উন্মাদনায় অসংখ্য শো হাউসফুল হয়েছে। যার ফলে এই সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি বিশ্বব্যাপি বক্স অফিসে ইতিমধ্যেই ১০০ কোটির বেশি অঙ্কের আয় করেছে। প্রথম দুদিনে ছবিটি ভারতে নেট আয় করে ৪৮ কোটি। ছবির নিরমাতাদের তথ্য অনুযায়ী, রবিবার আরও ৩৫ কোটি যুক্ত করে নেট আয় হয় ৮৪ কোটি এবং গ্রস আয় হয় ১০১ কোটি। বিদেশের বাজারেও ছবিটির অনবদ্য প্রভাব দেখা গেছে ,…
Author: DUBELA NEWS
১৭ কেজি ওজন ঝরিয়ে, ফিটনেসে নজির সরফরাজ খানের
দুবেলা, বিজয় হালদারঃ ভারতীয় ব্যাটার সরফরাজ খানের ক্রিকেট দক্ষতা নিয়ে কখনও কোনো প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল তাঁর শরীর নিয়ে, তাঁর ফিটনেস নিয়ে। বছরের পর বছর ঘরোয়া ক্রিকেট ম্যাচে ঝুড়ি ঝুড়ি রান করে গেছেন, তবুও জাতীয় দলে জায়গা পাকাপাকি ভাবে নিশ্চিত করতে পারেননি। কারণ ওই একটাই ফিটনেস, কিন্তু এবার যেনো সব সমালোচনার এবং প্রশ্নের উত্তর দিচ্ছেন নিজেকে পাল্টেই। দুই মাসে ১৭ কেজি ঝড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন সমালোচকদের। এখন তিনি একজন ভিন্ন সরফরাজ, ছিপছিপে এবং ফিটনেস নিয়ে প্রস্তুত ভবিষ্যত প্রজন্মের অন্যতম তারকা। তাঁর এই ফিটনেস যেনো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন নির্বাচকদের দিকে।…
ভারত ফের চালু করছে চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা
দুবেলা, রিয়া বিশ্বাস: পাঁচ বছর পর আবার চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে চলেছে ভারত। কোভিড-১৯ মহামারির কারণে এবং ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চীন সামরিক সংঘর্ষের পর এই ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। দীর্ঘদিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং কূটনৈতিক স্তরে আলোচনার ফলস্বরূপ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, আগামী ২৪ জুলাই থেকে চীনের নাগরিকরা পুনরায় ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই সিদ্ধান্তকে দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পর্যটন ছাড়াও শিক্ষা, সংস্কৃতি এবং ব্যবসায়িক সম্পর্কেও ইতিবাচক…
উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় পদত্যাগ করলেন, স্বাস্থ্য কারণেই তার এই সিদ্ধান্ত!
দুবেলা, রিয়া বিশ্বাস: ২১ জুলাই, সোমবার সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। নিজের শারীরিক অসুস্থতা এবং চিকিৎসকের পরামর্শ মেনে নিয়েই তিনি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন, এবং তা সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। pic.twitter.com/n4nsDOxLGb — Vice-President of India (@VPIndia) July 21, 2025 জগদীপ ধনকড় ২০২২ সালের আগস্ট মাসে ভারতের উপরাষ্ট্রপতি পদে শপথ নিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনৈতিক পরিসরে সক্রিয় ছিলেন। তবে বিগত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি…
ঢাকায় বিমান দুর্ঘটনা, মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক
দুবেলা, রিয়া বিশ্বাস: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ সোমবার দুপুরে একটি বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ জেট বিমান বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বিমানটিতে থাকা একমাত্র পাইলট ফ্লাইং লেফটেন্যান্ট মোঃ তোয়াক্কির ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান। স্কুলের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৭১ জন। বিমানটি বিমানবাহিনীর এফ-৭ বি জি আই মডেলের প্রশিক্ষণ বিমান ছিল, যা টাঙ্গাইলের পুঙ্গলী বিমান ঘাঁটি থেকে রুটিন প্রশিক্ষণ মিশনে উড়ে আসে। পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে জনবহুল এলাকা…
সন্দেশখালি থেকে জাল নোট উদ্ধার
দুবেলা, রিয়া বিশ্বাস: ১৯ জুলাই শনিবার,উত্তেজনাপূর্ণ এক বড় উদ্ধার নিয়ে আলোড়ন ছড়ালো উত্তর ২৪ পরগনায়। সন্দেশখালির ধামাখালি ফেরিঘাট এলাকায় অবস্থিত “রয়্যাল” নামে একটি হোটেল (বা গেস্ট হাউস) থেকে পুলিশ এক বিশাল পরিমাণে জাল ভারতীয় নোট উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৯ কোটি থেকে ১০ কোটি মূল্যে এই জাল নোট পেয়েছে তারা। অভিযানে সন্দেহভাজন দুইজন দেবব্রত চক্রবর্তী (মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা) ও সিরাজউদ্দিন মোল্লা (জীবনতলা, ক্যানিং) কে গ্রেপ্তার করা হয়েছে। তারা শুক্রবার দুপুরে হোটেলে ‘রুম নং ২০৬’ তে ঢুকে স্যুটকেস ও ব্যাগের মধ্যে ওই নোট ভরে রাখে বলে জানাচ্ছেন…
কিং ছবির শুটিংয়ে গুরুতর চোট পেলেন শাহরুখ খান
দুবেলা, রিয়া বিশ্বাস : বলিউড সুপারস্টার শাহরুখ খান ‘কিং’ ছবির শুটিং চলাকালীন গুরুতর চোট পেয়েছেন। চলমান একটি হাই-অকটেন অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে পেশিতে আঘাত লাগে। যদিও ভিতরে গাড়গড় এবং জটিলতা নেই, মাথা নিয়েই চিকিৎসার জন্য তাঁকে দ্রুত আমেরিকা নিয়ে যাওয়া হয়েছে । ডাক্তারের পরামর্শ অনুযায়ী, শাহরুখ খান অন্তত এক মাস বিশ্রাম করবেন এবং এরপরই শুটিং পুনরায় শুরু হবে। জুলাই ও আগস্ট মাসের সব শিডিউল বাতিল করা হয়েছে, শুটিংটি সেপ্টেম্বরে অথবা অক্টোবরেই পুনরায় শুরু হবে বলে বলা হচ্ছে । শুটিং স্থগিত হওয়ার খবর শোনার পর থেকেই ফ্যানরা…
প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্রে স্বামীকে বিদ্যুৎ শক দিয়ে খুন, ধৃত স্ত্রী ও শ্যালক
দুবেলা, রিয়া বিশ্বাস: দিল্লির উত্তম নগরের একটি বহুতল আবাসনে ঘটে গিয়েছে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ড। ৩৬ বছর বয়সী করণ দেব নামে এক ব্যক্তিকে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে পুলিশি তদন্তে উঠে আসে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক। ১৩ জুলাই রাতে করণ দেবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্ত্রী সুস্মিতা। তিনি জানান, স্বামী ঘরের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত শকে মারা গেছেন। প্রথমে পরিবারও সেই দাবিকে মান্যতা দিলেও, পরে পুলিশ করণের মৃত্যুকে ঘিরে সন্দেহজনক পরিস্থিতি দেখতে পায় এবং ময়নাতদন্তের আদেশ দেয়। ঘটনার তিন দিন পর…
উচ্চ মাধ্যমিক পাশ করলেই পাবেন প্রাথমিকের শিক্ষকতার সুযোগ
দুবেলা, স্বর্ণেন্দু হালদারঃ ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি এল এড ) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট কোর্সটি করার সুযোগ পাবে উচ্চ মাধ্যমিকে পাস করা সকল ছাত্র-ছাত্রী। পর্ষদ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নাম্বার থাকা বাঞ্ছনীয়। এবং সর্বোচ্চ ৩৫ বছর বয়সী প্রার্থীরা ও আবেদনের সুযোগ পাবে। তবে SC,ST দের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় থাকছে। ২০২৫-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আগ্রহী ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদন জমা করতে পারবে। আবেদনের শেষ তারিখ ২০ জুলাই। পর্ষদের ওয়েবসাইট (wbbpe.wb.gov.in ) -এর মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। আবেদন করতে ছাত্র-ছাত্রীদের বয়সের প্রমাণপত্র, উচ্চ…
