২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের

দুবেলা, পূজা বোস: এসএসসি দুর্নীতি মামলায় চাকরী গেছে বহু নির্দোষ মানুষের। বহুদিন ধরেই তারা আন্দোলন ও করছেন তবে ফল তেমন হয়নি। ২১ জুলাইয়ের দিন চাকরিহারা প্রার্থীদের একাংশ দিল্লির উদ্দেশ্য রওনা হয়েছিলেন , সেখানেও চলছে কর্মসূচি। এবার পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী , চাকরিজীবী, চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথমঞ্চের তরফে ২৮ জুলাই দেওয়া হল ‘নবান্ন অভিযানে’ ডাক । বহুদিনধরেই বঞ্চিত তারা, আন্দোলন করেও বিশেষ লাভ হয়নি তাই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলেন বঞ্চিত চাকরিহারা প্রার্থীরা। ২৮ জুলাই চাকরিহারা ঐক্য মঞ্চের তরফে দেওয়া হয়েছে এই ‘ ‘নবান্ন অভিযান’- র ডাক। এই উদ্দেশ্য…

কেন্দ্রের আপত্তি তাই, ‘অপরাজিতা বিল’ ফেরত রাজ্যপালের

দুবেলা, পূজা বোস: ২০২৪ সালের ৯ অক্টোবর আর জি কর ধর্ষন ও খুন কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। সেই সময়ই ৩ সেপ্টেম্বর ধর্ষকের শাস্তি প্রণয়ন বিষয়ে বিধানসভায় ‘ অপরাজিতা উইমেন অ্যান্ড চিল্ড বিল-২০২৪ ‘ পেশ করে রাজ্যে সরকার। বিলটি পাশের জন্য পাঠানো হয় রাজ্যপালের কাছে। আর জি করের সেই নৃশংস ঘটনার এক বছর পূর্ণ হতে আর বেশি দেরি নেই। এরই মধ্যেই কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালো রাজভবন। মৃত্যুদণ্ড সহ বেশ কয়েকটি বিষয়ে কেন্দ্রের আপত্তি প্রসঙ্গকে তুলে ধরে ‘ অপরাজিতা বিল ‘ ফেরত পাঠালেন রাজ্যপাল সি ভি…

মরশুমের প্রথম ডার্বিতেই হার মোহনবাগানের

দুবেলা, সায়ন দাস: ক্যালকাটা ফুটবল লীগের ডার্বি ম্যাচে কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এই ম্যাচে ইস্টবেঙ্গল ৩-২ গোলে জয়লাভ করে। ইস্টবেঙ্গল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। যার ফলস্বরূপ তাঁরা ৯ মিনিটেই তাঁদের প্রথম গোল তুলে নেয়। ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন জেসিন টিকে। এরপর আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলতে থাকে। মোহনবাগান কয়েকটি সুযোগ তৈরী করলেও গোলের দরজা খুলতে পারেনি। উল্টোদিকে প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল তাঁদের দ্বিতীয় গোল করে ফেলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন সায়ন ব্যানার্জী। প্রথমার্ধের খেলা ২-০ গোলে শেষ হয়। খেলা দেখে যখন…

মহারাষ্ট্রে বাঙালি শ্রমিককে খুনের অভিযোগে চাঞ্চল্য

দুবেলা, রিয়া বিশ্বাস: মহারাষ্ট্রের ভাশি এলাকায় এক বাঙালি শ্রমিককে নৃশংসভাবে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম আবু বকর মন্ডল (৩৩), যিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা ছিলেন। তিনি মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করতেন। ২০ জুলাই থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মোবাইল বন্ধ থাকায় পরিবার উদ্বিগ্ন হয়ে নিখোঁজ ডায়েরি করে। পরে ভাশি এলাকায় একটি পুকুর থেকে একটি ব্যাগে ভরা, ক্ষতবিক্ষত ও টুকরো করা দেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত হওয়ার পর নিশ্চিত হওয়া যায় যে সেটিই আবু বকর মন্ডলের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহটি কাটাছেঁড়া…

২২ গজের যুদ্ধে ভারত-পাকিস্তান এবার দুবাইতে!

দুবেলা, বিজয় হালদারঃ আবারও ভারত-পাক! বহু অপেক্ষার পর, দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর ঘোষিত হল ২০২৫ সালের এশিয়া কাপ সংযুক্ত আমিরাতে। এবারের টুর্নামেন্টের আয়োজক ভারতে হওয়ার সত্ত্বেও এটি একটি নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি পাহেল গাঁও সন্ত্রাসী হামলা এবং ভারতের ‘অপারেশন সিঁদুরের’ পর থেকে ক্রিকেট প্রেমীদের মুখে চিন্তার ছাপ এবং বহু উত্তেজনার অবসান ঘটেছে। এই পরিস্থিতিতে এশিয়া কাপের আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিল, কিন্তু ক্রিকেট বোর্ডের আর্থিক দিক এবং ক্রিকেট জনপ্রিয়তার কথা ভেবে তা নিরপেক্ষ ভেন্যুতে বেছে নেওয়া হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দলগুলো ২০১২- সাল থেকে একে অপরের মাটিতে কোনো সিরিজে মুখোমুখি হয়নি। এই…

ভিডিও শেয়ার করে হয়রানির অভিযোগ অভিনেত্রী তনুশ্রী দত্তের

দুবেলা, জিনিয়া সাহাঃ ইন্স্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে অভিনেত্রী তনুশ্রী দত্ত দাবি করেছেন যে, #MeToo বিতর্কের পর ২০১৮ সাল থেকে তিনি তার নিজের বাড়িতে হয়রানির শিকার হচ্ছেন। কাঁদতে কাঁদতে তিনি বলেছেন যে তিনি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করবেন। মঙ্গলবার রাতে, তিনি তার এই অবস্থার কথা প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি বলেন যে #MeToo বিতর্কে তার প্রত্যক্ষ অবস্থানের পর থেকে এই হয়রানি চলছে। চোখে জল নিয়ে তিনি বলেন যে তিনি তার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশের বিষয়ে একটি অভিযোগ দায়ের করার জন্য থানায় যাবেন। তিনি ভিদিওতে এই ঘটনার বিস্তৃত বর্ণনা…

ভারতে Realme 15 Pro এর দাম কত জানেন!

দুবেলা, অনুষ্কা ঘোষঃ Realme নিয়ে আসছে তাদের স্মার্টফোনের নতুন প্রজন্ম Realme 15 Pro, যেটি হতে চলেছে সর্বশেষ প্রিমিয়াম মিড রেঞ্জ ফোন। এটির বিশেষ আকর্ষণ হল ডিজাইন, ক্যামেরা এবং এটির মধ্যে সবথেকে বেশি জোর দেওয়া হবে AI ফিচারের উপর। এই ফোনটি 8GB RAM+128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 31,999 টাকা রাখা হয়েছে। তবে 8GB+256GB স্টোরেজের দাম 33,999 টাকা। 12GB+256GB স্টোরেজ 35,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 12GB+512GB স্টোরেজের দাম 38,999 টাকা। আশা করা যায় Realme 15 pro সিরিজটি এই চলতি বছরের শুরুতে লঞ্চ হওয়া Realme 14 সিরিজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। Realme 15 pro সৃষ্টিকে আগে…

বাংলাদেশের সহজ জয়, পাকিস্তান কে ঘুরে দাঁড়াতে হবে !

দুবেলা, বিজয় হালদারঃ পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করেছে। প্রথম ম্যাচে পরশী দেশের বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। ২০ জুলাই (রবিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় পাকিস্তান। কিন্তু তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। প্রথম ইনিংসের পর উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় তারা। পাক দলের ফখর জামান সর্বোচ্চ ৪৪ রান করলেও, তার রান- আউটই বড় ধাক্কা দেয় পাকিস্তানকে। দ্বিতীয় ইনিংসে ১১১…

কানতারা চ্যাপ্টার ১-এর শ্যুটিং শেষ, এবার মুক্তির অপেক্ষা!

দুবেলা, জিনিয়া সাহাঃ ২০২২ সালে যখন ঋষভ শেঠি পরিচালিত ‘কানতারা’ মুক্তি পেয়েছিল। তখন এটি একটি আধ্যাত্মিক সিনেমা হিসেবে সারা দেশে সাড়া ফেলেছিল। এবার সেই কিংবদন্তি ফিরে আসছে ‘কানতারা: চ্যাপ্টার ১’ নিয়ে। এর নির্মাণের পেছনের যাত্রা যেন সিনেমার গল্পের মতোই বিশাল এবং অনবদ্য। হোমবেল ফিল্মস সম্প্রতি একটি মেকিং ভিডিও প্রকাশ করেছে, যা এই প্রিক্যুয়েল তৈরির বিশালতা, ব্যাপক প্রচেষ্টা এবং গভীর আবেগগুলির একটি আকর্ষণীয় ঝলক দেখা গেছে ভিডিও টিতে। ঋষভ শেঠি আবারও এই ছবির নির্দেশনা এবং প্রধান চরিত্রে রয়েছেন। ‘কানতারা: চ্যাপ্টার ১’-এর শ্যুটিং ২৫০ দিনেরও বেশি সময় ধরে চলেছে। হাজার হাজার কলাকুশলী…

মহিলা কোপা আমেরিকায় সেমিফাইনালে আর্জেন্টিনা

দুবেলা, বিজয় হালদারঃ আর্জেন্টিনা মহিলা জাতীয় দল ইকুয়েডর একটি গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়েছেন এবং পরবর্তী পদে নিজেদের জায়গাটাকে সুরক্ষিত করে রেখেছেন। মানোলো পোর্টানোভার দল কোপা আমেরিকায় টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে, যা তাদের অসাধারণ পারফরমেন্সর প্রমাণ মেলে। কোপা আমেরিকার তৃতীয় ম্যাচে পেরু কে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা নারী জাতীয় দল সেমিফাইনালে উঠেছে। তুকুম্যান থেকে আসা আর্জেন্টাইন গোলরক্ষক সোলানা পেরেইরার দুর্দান্ত পারফরম্যান্সে জাতীয় দল ‘এ ’ গ্রুপে ৯- পয়েন্ট নিয়ে অলিম্পিকের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। ম্যাচের শেষ মুহূর্তে ইয়ামিলা রদ্রিগেজ হেডে একমাত্র গোলটি করেন। ম্যাচের শুরুতে পেরু বেশ কয়েকটি বিপজ্জনক সুযোগ তৈরি…