ঘূর্ণিঝড় কাটতেই গরম দক্ষিণে, বৃষ্টি উত্তরে

Spread the love

 দুবেলা, শ্রেয়শ্রী দাস : ঘূর্ণিঝড় রেমাল এসে তান্ডব মাতিয়ে যাওয়ার পরেই দেখা দিল আবার সেই গরম। রেমালের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হলেও রেমালের যাওয়ার পরেই ভ্যাপসা গরম পড়েছে গোটা রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৃষ্টি হওয়ার কোন সম্ভবনা আপাতত নেই, তবে তাপমাত্রা বাড়ার একটি সম্ভবনা দেখা দিচ্ছে।

আরও পড়ুনঃ ঋতুস্রাব নিয়ে ছুঁৎমার্গ ভাঙতে উদ্যোগী SFI

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই-তিন দিনের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপমাত্রা বৃদ্ধির পরই বৃষ্টির সম্ভবনা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। জুনের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছেন যে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই মাসের শেষদিনে বৃষ্টিপাত হতে পারে। বুধবার সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ, তবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু অঞ্চলে। সম্ভবনা রয়েছে অতি হালকা থেকে হালকা বৃষ্টির। বুধবার অর্থাৎ আজ কলকাতার সব থেকে বেশি তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। গতকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতার সব থেকে বেশি তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় দু- ডিগ্রি কম।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় রেমালের জেরে বাতিল একাধিক ট্রেন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন যে, রাত ১১.৩০ অবধি দিঘা, বকখালির সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বেশি হতে পারে। দক্ষিণবঙ্গে আবার গরম পরলেও উত্তরবঙ্গের জেলায় হতে পারে ভারী বৃষ্টি, দিতে পারে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে দেখা দিতে পারে ভারী বৃষ্টি। এছাড়াও জেলাগুলিতে বৃষ্টির সাথে ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যাবে। উত্তরের এই জেলা গুলিতে শুক্রবার অবধি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

আরও পড়ুনঃ দিল্লির শিশু হাসপাতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৭ সদ্যজাত

Like Dubela News to get up to the minute news.

Related posts

Leave a Comment