কাব্যে সুরে বই প্রকাশে সিনেমায় নৃত্যে জমজমাট আবৃত্তি পরব

দুবেলা নিউজঃ আবৃত্তিওয়ালার আয়োজনে ১৫ মার্চ শিশির মঞ্চে হয়ে গেল আবৃত্তি পরব৷ এদিন ‘আবৃত্তিজন সম্মাননা’ দেওয়া হল লোকগায়ক অভিজিৎ বসু, আবৃত্তিশিল্পী পার্থ মুখোপাধ্যায় এবং নৃত্যগুরু সুজয় ঠাকুরকে৷ বৈচিত্রময় অনুষ্ঠানে ভরা এই আবৃত্তি পরব৷ কবিতা সিনেমা ‘বঙ্গদেশ’-এর পোস্টার প্রকাশ করলেন ড. ঋতব্রত ভট্টাচার্য ৷ অতীশ চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে আবৃত্তিওয়ালার উদ্যোগে এই ছবিটিতে আবৃত্তি করেছেন স্বয়ং আবৃত্তিওয়ালা ড. পিনাকী চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন ড. জনার্দন ঘোষ ৷ প্রকাশিত হল ‘আবৃত্তি আমার ভালোবাসা’ বইটির দ্বিতীয় ভাগ৷ ‘উদার আকাশ’ প্রকাশনা সংস্থা থেকে বইটি প্রকাশ করেছেন প্রকাশক ফারুক আহমেদ। এদিন আনুষ্ঠানিক বই উদ্বোধনে উপস্থিত ছিলেন লেখক…