যুবভারতীতে দুরন্ত জয় মোহনবাগানের

দুবেলা, সায়ন দাস: আই এস এলের লীগ শিল্ড অনেক আগেই ঝুলিতে পুড়েছিলো মোহনবাগান সুপার জায়েন্ট। তবে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ জিতে শিল্ড জয় উদযাপন করতে চেয়েছিলো তাঁরা। আর জিতেই জয়ের আনন্দে মেতে উঠলো সবুজ মেরুন বাহিনী। আরও পড়ুন:কবে বন্ধ হবে সিভিকদের দাদাগিরি ? ঘরের মাঠে এদিন মোলিনা ব্রিগেড এফ সি গোয়ার মুখোমুখি হয়েছিল। প্রথমার্ধের খেলা মূলত মাঝ মাঠ জুড়েই চলতে থাকে। দুই দলই বেশ কিছু গোলমুখী আক্রমণ চালায় তবু গোলের দরজা খুলতে পারেনা কেউই।ম্যাচের ১৭ মিনিটে গোয়ার স্ট্রাইকার গোরাচেনা গোল করার একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। ৪৪ মিনিটের মাথায়…

কবে বন্ধ হবে সিভিকদের দাদাগিরি ?

দুবেলা, রিয়া বিশ্বাস: বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে। ডালখোলা হাট থেকে গরু নিয়ে আসছিলেন রুহুল আলী নামের এক ব্যবসায়ী ও সাথে ছিল হেলপার। বাংরুয়া গ্রামের বাসিন্দা রুহুল আলী বিকেলে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা পয়েন্টে পৌঁছালে, তিন সিভিক ভলান্টিয়ার তার লড়ি আটক করেন এবং এক হাজার টাকা দাবি করেন। আরও পড়ুন:অন্তরে বাস করে যে লড়িচালক পাঁচশো টাকা দিতে চাইলে সিভিক ভলান্টিয়াররা তা নিতে অস্বীকার করেন এবং তাকে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভিতরে ঘরে ঢুকিয়ে বেধড়ক মারধর করেন। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

হাওড়ায় ভয়াভহ আগুন

দুবেলা, রিয়া বিশ্বাস: শুক্রবার হাওড়ার বাকরায় একটি কাপড়ের গোডাউনে ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটে। তাতে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে ঘটনাস্থলে। পাঁচতলা বিল্ডিং নিচে অসংখ্য দোকান এবং ওপরে কাপড়ের গোডাউন আর সেখানেই আগুন লাগে। আরও পড়ুন: ভারতের জার্সিতে প্রত্যাবর্তন সুনীল ছেত্রীর ঘটনাটি ঘটার সাথে সাথেই স্থানীয়রা আগুন নেভানোয় কাজে এগিয়ে আসে। দমকল বাহিনীকে খবর দেওয়া মাত্রই দ্রুত ৫ টি ইঞ্জিন সহ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কিভাবে আগুন লাগলো তা এখনো অবদি ধোঁয়াশা। আরও পড়ুন: জীবন যুদ্ধে হার মেনেই মৃত্যুমুখী শহরবাসী! তবে সর্ট সার্কিট কিনা তা…

অন্তরে বাস করে যে

কোন এক বসন্তের সন্ধে বেলায় মৃদুমন্দ বাতাসের কলরব , কলেজে পড়ুয়া এক ছাত্রী দেখি মাথায় টুপি পরে ঘুরে বেড়াচ্ছে। স্বভাব সিদ্ধ খোঁচা মেরে প্রশ্ন করি তাকে – ” ভর সন্ধে বেলায় মাথায় টুপি পরে বোকার মত ঘুরছ কেন ? নাকি এটাই এখন ফ্যশন?” উত্তর আসে ” স্যার , লক্ষ্য করে দেখেছি, ছেলেরা আমার বুকের দিকে হাঁ করে চেয়ে থাকে। আর সেটা আমি দেখি। বুক লুকনোর পথ নেই, তাই মুখ আর চোখ লুকিয়ে নিয়েছি। মাথা নিচু করে হাঁটি।” ব্যস্ত চারমাথার মোড়ের হোর্ডিং থেকে ঠিকরে আসে জনপ্রিয় বিজ্ঞাপনের আলো। হীরের নেকলেসের ঝলকানির…

ভারতের জার্সিতে প্রত্যাবর্তন সুনীল ছেত্রীর

দুবেলা, সায়ন দাস: দর্শকদের মুখে হাসি ফুটিয়ে অবসর ভেঙে ফের ভারতের হয়ে মাঠে নামতে চলেছেন সুনীল ছেত্রী। মার্চ মাসে বাংলাদেশ এবং মালদ্বীপের সঙ্গে ভারত দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। সেই ম্যাচেই আবারও খেলতে দেখা যাবে সকলের প্রিয় সুনীল ছেত্রীকে। আরও পড়ুন: গোল্ড লোনে এবার কড়াকড়ি নির্দেশ  রিজার্ভ ব্যাঙ্কেরবয়স ৪০ পেরিয়েছে। গত বছর জুন মাসে বিবেকানন্দ যুবভারতী ক্রিড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে কুয়েতের সঙ্গে খেলে অবসর গ্রহণ করেন তিনি। যেই ম্যাচ গোলশুন্য অবস্থায় শেষ হয়। আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে থাকলেও ইন্ডিয়ান সুপার লীগে চুটিয়ে খেলেছেন তিনি, করেছেন ১২টি গোল। সোনার বুটের দৌড়েও রয়েছেন।…

গোল্ড লোনে এবার কড়াকড়ি নির্দেশ  রিজার্ভ ব্যাঙ্কের

দুবেলা, রিয়া বিশ্বাস: গোল্ড লোনের ক্ষেত্রে সতর্ক হওয়ার জন্য ব্যাঙ্ক ও নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান গুলিকে নির্দেশ দিতে চলেছে আরবিআই। সোনার উচ্চ মূল্যের কারণে বর্তমানে ভারতে গোল্ড লোনের চাহিদা দিন দিন বাড়ছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এই ঋণের পরিমাণ প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা অন্যান্য ঋণের তুলনায় অনেক বেশি। এই ঋণের জনপ্রিয়তার পেছনে সোনার উচ্চ মূল্য এবং সহজলভ্য ঋণের সুযোগ অন্যতম কারণ। তবে এই খাতে অনিয়ম ও প্রতারণার সম্ভাবনা থাকায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ঋণ প্রদান প্রক্রিয়ায় আরও কঠোরতা আনতে নতুন নির্দেশনা জারি করতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক চাইছে…

ফাইনালে স্নায়ুযুদ্ধ জিতবে কে ভারত না নিউজিল্যান্ড!

দুবেলা, সায়ন দাস : চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয় নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ৬ উইকেট খুইয়ে ৩৬২ রানের বিশাল লক্ষ্য দক্ষিণ আফ্রিকার সামনে রাখে কিউয়ীরা। জোড়া শতরান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন (১০২) ও রাচীন রবীন্দ্র (১০৮)। পাশাপাশি ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপ্স এবং ডারিল মিচেল। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ টি উইকেট নেন রাবাডা, ২ টি উইকেট নেন এনগিডি এবং ১টি উইকেট নেন মুল্ডার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনার রায়ান…

প্রশ্নপত্র ফাঁসে বাতিল হয়ে গেল রেলের পরীক্ষা

দুবেলা, রিয়া বিশ্বাস :প্রশ্নপত্র ফাঁসে বাতিল হয়ে গেল রেলের গ্ৰুপ সি ডিপার্টমেন্টাল সিলেকশন পরীক্ষা। এর পিছনে নানান দুর্নীতির অভিযোগ উঠে আসছে। বুধবার রেল বোর্ডের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। গ্ৰুপ সি ডিপার্টমেন্টাল সিলেকশন পরীক্ষাকে ঘিরে  একাধিক অনিয়মের ঘটনা উঠে আসছে। যা নিয়ে  ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। প্রত্যেক জেনারেল  ম্যানেজারের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই সঙ্গে ডিপার্টমেন্টাল সিলেকশন  পরীক্ষা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক।  গত ৪ মার্চের মধ্যে চূড়ান্ত ও অনুমোদিত হয়নি এমন সমস্ত বকেয়া,   গ্ৰুপ সি  সিলেকশন পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে, এবং পরবর্তী নির্দেশিকা…

ঘরের মাঠে অঘটন, লজ্জার হার লাল হলুদের

দুবেলা, সায়ন দাস : দীর্ঘ প্রায় ১২ বছর পর আবারও নিজেদের ঘরের মাঠ বিবেকানন্দ যুবভারতী ক্রিড়াঙ্গনে এ এফ সির কোনো টুর্নামেন্ট খেলতে নামছে ইস্টবেঙ্গল। এ এফ সি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে তুর্কিমেনিস্তানের টিম আর্কাদাগ এফ কের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই ইস্টবেঙ্গলের উপর চাপ তৈরী করে আর্কাদাগ। মাঝমাঠেই বল ঘোরাফেরা করে। কিন্তু ডিফেন্সর ভুলে গোল হজম করতে হয় মশাল বাহিনীকে। আর্কাদাগের হয়ে ১০ মিনিটের মাথায় গোল করেন গুর্বানভ। ইস্টবেঙ্গল কয়েকবার পাল্টা আক্রমণে গেলেও সেই অর্থে লাভ হয়নি। বরং আর্কাদাগের কাছে গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার কয়েকটি সুযোগ এসেছিলো। গোয়ালকিপার গিলের অসাধারণ সেভে…

হাসপাতালে নেই ভ্যাকসিন, চরম দুর্ভোগে রোগীরা

দুবেলা, রিয়া বিশ্বাস : মঙ্গলবার  জলপাইগুড়ি  হাসপাতালে আসা সমস্ত কুকুর বেড়ালের আঁচর , কামড়ে জখম  রোগীগের ফিরিয়ে দেওয়া হলো। হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক নেই। অ্যান্টি  ৱ্যাবিস ভ্যাকসিন না থাকায় চরম বিবাকের মুখে পড়লেন হাসপাতালে আসা রোগীরা। প্রতিদিন জলপাইগুড়ি হাসপাতালে শতাধিক মানুষ আসে কুকুর বেড়াল ও অন্যান্য জন্তুর কামড় ও আঁচরের ভ্যাকসিন নিতে। মঙ্গলবার সকাল থেকে ভ্যাকসিন  না পাওয়ায়  ক্ষুব্ধ হয়ে উঠেছে  রোগীরা। ভ্যাকসিন  না থাকার কারণ সম্পর্কে অবশ্য হাসপাতাল কতৃপক্ষ কিছু বলতে নারাজ। তবে আশ্বাস দিয়েছেন ভ্যাকসিন আসবে , রোগীদের দাবি  হাসপাতাল থেকে বলা হয়েছে এই মুহূর্তে ভ্যাকসিন নেই। তবে পরে…